টুকরো খবর
স্কুল রাগবিক্রীড়া প্রতিবেদককুলাইন এসি স্কুল রাগবির কালকের খেলায় রহমতউল্লাহ মডেল হাইস্কুল ৩৭-২০ পয়েন্টে হারিয়েছে ইসলামবাগ আশরাফ আলী উচ্চবিদ্যালয়কে। কমলাপুর স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে নবকুমার ইনস্টিটিউট ৬-৫ পয়েন্টে নবাবপুর সরকারি উচ্চবিদ্যালয়কে ও মাদারটেক স্কুল অ্যান্ড কলেজ ২৭-০ পয়েন্টে সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়কে হারিয়েছে। ক্যামব্রিজ হাইস্কুল ও এসওএস শিশুপল্লীর খেলাটি ০-০ পয়েন্টে ড্র হয়েছে।ওপেন স্কোয়াশক্রীড়া প্রতিবেদকগ্রামীণফোন ওপেন স্কোয়াশে কাল প্রিমিয়ার ডিভিশনের খেলায় জিতেছেন ক্যাডেট কলেজ ক্লাবের রাম জগদীশ, গুলশান ক্লাবের দিলু, বসুন্ধরা গ্রুপের সুমন ও স্বপন পারভেজ। ‘এ’ ডিভিশনের খেলায় জয় পেয়েছেন ঢাকা ক্লাবের মোহিত, আনিসুল হক, সানি ও অমল।আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়াবাংলাদেশের ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রছাত্রী নিয়ে পরশু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হয়েছে আন্তবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও টেনিস প্রতিযোগিতা। খেলার দ্বিতীয় দিনে ছেলেদের টেবিল টেনিসে সেমিফাইনালে ঢাবি, জাবি, হাজী দানেশ ও জাতীয় বিশ্ববিদ্যালয়। মেয়েদের ইভেন্টে ঢাবি, বাকৃবি, জাতীয় ও রাবি সেমিফাইনালে উঠেছে। —বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি