টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষে বুন্দেসলিগাইউরোপের সবচেয়ে লাভজনক লিগের তালিকায় শীর্ষেই রইল জার্মানির বুন্দেসলিগা। ২০০৯-১০ মৌসুমে ১৩৮ মিলিয়ন ইউরো (২০০ মিলিয়ন ডলার) লাভ করেছে লিগটি। ১০১ মিলিয়ন ইউরো লাভ করে দ্বিতীয় স্থানে ইংলিশ প্রিমিয়ার লিগ। তবে মোট আয়ের দিক দিয়ে শীর্ষে ইংলিশরাই। ২.৫ বিলিয়ন ইউরো আয় করেছে লিগটি। বুন্দেসলিগার আয় ১.৬৬ বিলিয়ন ইউরো। ইউরোপের অপর বড় তিনটি লিগের মধ্যে ফ্রান্সের লিগ ১ এবং ইতালির সিরি ‘আ’ আছে লোকসানের মধ্যে। স্পেনের ক্লাবগুলো লাভক্ষতির হিসাব প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে তারা বিপদেই আছে। এএফপি।মুখোমুখি স্পেন ও ইতালিতিন বছর পর আবারও মুখোমুখি স্পেন ও ইতালি। গত দুবারের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন দল দুটি আগামী ১০ আগস্ট একটি প্রীতি ম্যাচ খেলবে ইতালির বারিতে। পরশু খবরটা দিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশনই। সর্বশেষ ২০০৮ সালের ইউরো কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতেছিল স্পেন। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র ছিল ম্যাচটি। ১৯৯৪ বিশ্বকাপের শেষ আটের পর স্পেনের বিপক্ষে আর জেতেনি ইতালি। এই সময়ে তিনটি ম্যাচে ড্র করলেও তারা হেরেছে দুটিতে। এএফপি।টেস্টেও নেই জহির-শ্রীশান্তওয়ানডে সিরিজে বিশ্রাম দিলেও টেস্ট দলে রাখা হয়েছিল জহির খানকে। কিন্তু অ্যাংকেলের চোট টেস্ট সিরিজেও খেলতে দিচ্ছে না ভারতের সেরা পেসারকে। চোটটা জহির কখন পেলেন, সেটি নিশ্চিত করে জানা যায়নি। কারণ আইপিএল ফাইনালের পর আর কোনো ম্যাচই খেলেননি। কনুইয়ের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন না আরেক পেসার শ্রীশান্তও। বদলে নেওয়া হয়েছে অভিমন্যু মিঠুন ও প্রাভিন কুমারকে। গত বছর শ্রীলঙ্কায় তিনটি টেস্ট খেলেছিলেন মিঠুন। ৫০টি ওয়ানডে খেললেও এখনো টেস্ট অভিষেক হয়নি প্রাভিনের। ৩ ম্যাচের টেস্ট সিরিজ শুরু ২০ জুন, জ্যামাইকায়। ওয়েবসাইট।