টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হলো ব্রাজিল বিশ্বকাপ!হল্যান্ডকে হারিয়ে স্পেন বিশ্বকাপ জিতেছে এক বছরও হয়নি। আজ থেকেই আবার নব উন্মাদনায় শুরু হয়ে যাচ্ছে ২০১৪ বিশ্বকাপের পথ চলা! ২০১৪ সালে বিশ্বকাপের মূল আসর বসবে ব্রাজিলে। তার আগে ফিফার প্রতিটি সদস্যরাষ্ট্রের অংশগ্রহণে যে দীর্ঘ বাছাইপর্ব, আজ তাঁর শুরু। ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচেই আজ মাঠে নামছে এর আগে মাত্র দুটি ম্যাচ জেতা ফিফা র্যাঙ্কিংয়ের সর্বশেষ দল মনসেরাত। প্রতিপক্ষ বেলিজ। রয়টার্স।জিম্বাবুয়েতে হবে নাশ্রীলঙ্কার বিপক্ষে ‘হোম’ সিরিজের ভেন্যু হিসেবে জিম্বাবুয়েকেও ভাবতে শুরু করেছিল পাকিস্তান। কিন্তু এই ভাবনা থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জিম্বাবুয়েকে ভেন্যু করবে না পিসিবি। পিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, খরচের বিষয়টি বিবেচনা করেই শ্রীলঙ্কাকে জিম্বাবুয়েতে নিয়ে যাবে না পিসিবি। ‘শ্রীলঙ্কার মতো একটি দলের বিপক্ষে হোম সিরিজের জন্য নিরপেক্ষ ভেন্যু নির্বাচনে বোর্ডের সিদ্ধান্তের পেছনে খরচ একটি বড় সমস্যা। বিকল্প হিসেবে জিম্বাবুয়ে খুবই ব্যয়বহুল হবে’—বলেছে সূত্রটি। ওয়েবসাইট।হায় খুলিত!ছয় মাসও হয়নি তেরেক গ্রোজনির কোচের দায়িত্ব নিয়েছেন রুদ খুলিত। এরই মধ্যে ছাঁটাইয়ের শিকার হতে হলো ডাচ কিংবদন্তিকে। গতকালই গ্রোজনির শেষ ম্যাচের আগে তাঁকে শেষ হুঁশিয়ারি দেওয়া হয়—জিততে না পারলে ছাঁটাই। আর সেই ম্যাচটাই কিনা ৯০ মিনিটে খেয়ে বসা আত্মঘাতী গোলে হারল খুলিতের দল। ম্যাচের পরই ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, তাঁকে ছাঁটাই করা হয়েছে। খুলিত অবশ্য জানিয়েছেন, এই ম্যাচটা জিতলেও তাঁর পরিণতি একই হতো, ‘আমার মনে হয়, এই ম্যাচের জয়-পরাজয়ে কিছু আসত-যেত না।’ এ বছরেরই জানুয়ারিতে বড় আশা করে খুলিতকে নিয়োগ দেয় গ্রোজনি—খুলিত তাঁর অভিজ্ঞতা দিয়ে ক্লাবকে অনুপ্রাণিত করবেন, এনে দেবেন সাফল্য। কোথায় কী! গ্রোজনি এখন অবনমন অঞ্চলে। এএফপি।