টুকরো খবর
তেভেজকে নিয়ে বিভ্রান্তি: কার্লোস তেভেজকে তাঁর পুরোনো ক্লাব ব্রাজিলের করিন্থিয়ানসের কাছে বিক্রি করতে রাজি ম্যানচেস্টার সিটি। ‘করিন্থিয়ানসের সঙ্গে আমাদের একটা বোঝাপড়া হয়েছে’—বলে কাল দাবিও করলেন ম্যান সিটির কোচ রবার্তো মানচিনি। এই বোঝাপড়াই পূর্ণাঙ্গ চুক্তিতে পরিণত হবে করিন্থিয়ানসের সঙ্গে আর্জেন্টাইন স্ট্রাইকারের ব্যক্তিগত শর্তাবলি ঠিক হওয়ার পর। কিন্তু করিন্থিয়ানস এক বিবৃতিতে বলছে, ম্যান সিটির সঙ্গে এখনো তাদের কোনো সমঝোতা হয়নি। এএফপি।ইসিনবায়েভার ফেরা: প্রায় দুই বছর পর আউটডোরে ফিরে জিতলেন ইয়েলেনা ইসিনবায়েভা। শনিবার বেলজিয়ান মিটে ৪.৬০ মিটার লাফিয়েছেন রুশ মহিলা পোল ভল্টার। ৫.০৬ মিটারের রেকর্ডের মালিকের জন্য এটা বেশি কিছু নয়, তবে লম্বা বিরতির পর ফিরে এই পারফরম্যান্সে তিনি খুশি। এএফপি।কাতারকে হারাল ভারত: প্রস্তুতি ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে অনেক ওপরে থাকা কাতারকে (৯৬) হারিয়ে হইচই ফেলে দিয়েছে ভারত (১৪৭)। পরশু দোহায় সুনীল ছেত্রী ও সুশীল কুমারের গোলে ২০২২ বিশ্বকাপের স্বাগতিক কাতারকে ২-১ ব্যবধানে হারিয়েছে ভারত। ওয়েবসাইট।