টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপ-সেরা থিয়াগো বার্সেলোনার ডিফেন্ডার দানি আলভেজ ছিলেন, ছিলেন পোর্তোর স্ট্রাইকার হাল্কও। কিন্তু দুজনকে ছাপিয়ে ২০১১ সালের সাম্বা ডি’অর জিতে নিয়েছেন এসি মিলানের ডিফেন্ডার থিয়াগো সিলভা। ২০০৮ সালে চালু হওয়া এই পুরস্কার ইউরোপীয় লিগে খেলা ব্রাজিলিয়ানদের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে দেওয়া হয়। ভোটাভুটিতে দানি আলভেজ দ্বিতীয় এবং হাল্ক তৃতীয় হয়েছেন। থিয়াগোর আগে এই পুরস্কার পেয়েছেন কাকা, লুইস ফ্যাবিয়ানো ও মাইকন। ওয়েবসাইট।ফিরেছেন মেসিজন্মস্থান আর্জেন্টিনার রোজারিওতে শীতকালীন ও বড়দিনের ছুটি কাটিয়ে বার্সেলোনায় ফিরে এসেছেন লিওনেল মেসি। এবার কাজে নামার পালা। আগামীকাল স্প্যানিশ কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে মাঠে নামবে বার্সেলোনা। ফিটনেসের ঘাটতি না থাকলে ওসাসুনার বিপক্ষে এই ম্যাচেই মাঠে দেখা যেতে পারে মেসিকে। ওয়েবসাইট।উদার ইব্রাএখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। কিন্তু তাতে কী? ম্যানচেস্টার সিটির কার্লোস তেভেজকে এসি মিলানে আগাম স্বাগত জানিয়ে রাখলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। কার্লোস মিলানে যোগ দিলে দলের আক্রমণ ভাগে তাঁর প্রতিদ্বন্দ্বী একজন বাড়বে। কিন্তু ইব্রাহিমোভিচ এতে উদ্বিগ্ন নন। তাঁর ভাবনা, তেভেজ মিলানে যোগ দিলে দলের শক্তি বাড়বে। ‘সে মিলানে আসছে কি আসছে না, সে সম্পর্কে বেশি কিছু জানি না আমি। জানি, সে বড় মাপের খেলোয়াড়। যদি ও মিলানে আসে, আমি নিশ্চিত আমাদের জন্য ও অনেক কিছু করবে’—তেভেজের প্রশংসাই করেছেন ইব্রাহিমোভিচ। ওয়েবসাইট।