টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাভির স্বীকৃতিদুই বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তা এবং রিয়াল মাদ্রিদের মেসুত ওজিলকে হারিয়ে বিশ্বসেরা প্লে-মেকার নির্বাচিত হয়েছেন জাভি হার্নান্দেজ। ইন্টারন্যাশন্যাল ফেডারেশন ফর ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) করেছে এই নির্বাচন। বিভিন্ন অঞ্চলের বিভিন্ন দেশের ৮১ জন ফুটবল বিশেষজ্ঞ এবং সাংবাদিকের রায়ে আইএফএফএইচএসের বিশ্বসেরা প্লে-মেকার হওয়াটা জাভির জন্য এবারই প্রথম নয়। এর আগেও তিনবার এই স্বীকৃতি পেয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার। ওয়েবসাইট।ফিরলেন কুলাসেকারাপ্রায় পাঁচ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন নুয়ান কুলাসেকারা। পায়ের চোটের কারণে দলের বাইরে থাকা কুলাসেকারা ছাড়াও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের লঙ্কান দলে ফিরেছেন ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে, ফাস্ট বোলার ধাম্মিকা প্রসাদ এবং দুই স্পিনার রঙ্গনা হেরাথ ও অজন্তা মেন্ডিস। বাদ পড়েছেন চামারা সিলভা, জীবন মেন্ডিস, চানাকা কাপুগেদারা, দিমুথ করুণারত্নে ও সুরাজ রণদিভ। সিরিজের প্রথম ওয়ানডে ১১ জানুয়ারি, পার্লে। রয়টার্স।অল্ডারম্যানের পাশে প্যাটিনসননিউজিল্যান্ডের বিপক্ষে ব্রিসবেনে অভিষেকেই ইনিংসে ৫ উইকেট। স্বপ্নযাত্রার সেই শুরুটা প্যাটিনসন ধরে রেখেছেন পরের চার টেস্টেও। ধারাবাহিক এই সাফল্যের সুবাদে ২১ বছর বয়সী ঢুকে পড়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটের রেকর্ড বইয়ে। চলতি সিডনি টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষে প্যাটিনসনের শিকারসংখ্যা ২৪। গত ৩০ বছরের মধ্যে প্রথম চার টেস্টে ২৪ উইকেট পাওয়া প্রথম অস্ট্রেলীয় বোলার তিনিই। তাঁর আগে সর্বশেষ এই কৃতিত্ব ছিল টেরি অল্ডারম্যানের। ওয়েবসাইট।