টুর্নামেন্ট শুরুর আগে সবারই একটা লক্ষ্য থাকে। এত রান কিংবা এত উইকেট পেতে চাই—এমন লক্ষ্যের কথা হরহামেশাই শোনা যায় ক্রিকেটারদের মুখে। কিন্তু কখনো কি টেন্ডুলকারের মুখে কেউ তেমনটা শুনেছেন? এখানেও টেন্ডুলকার অনন্য, আর সবার চেয়ে আলাদা। ‘ব্যক্তিগত লক্ষ্য ঠিক করাটা আমার পছন্দ নয়। যদি কখনো লক্ষ্য ঠিক করি, সেটা নিজের মধ্যেই রাখি। এ ক্ষেত্রে কিছুটা কুসংস্কারাচ্ছন্নও বলতে পারেন আমাকে’—বললেন শচীন টেন্ডুলকার। ৩ এপ্রিল শুরু আইপিএলে তাঁর ব্যক্তিগত লক্ষ্য কী—এমন প্রশ্নের জবাবে টেন্ডুলকারের এই উত্তর। তবে ভাববেন না, শিরোপা জেতার আকাঙ্ক্ষা নেই তাঁর। অবশ্যই আছে, মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে প্রথম আইপিএল শিরোপাটা তিনি জিততে চান, ‘দল হিসেবে আমাদের লক্ষ্য টুর্নামেন্ট জয়, দলের সবাই-ই সেটা চায়। সমর্থকদের জন্য সেটাই বড় উপহার। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই আমরা শুরু করব এবং নিজেদের সেরাটা ঢেলে দেব।’ টেন্ডুলকারের ট্রফিকেসে আইপিএল শিরোপা থাকবে কি? ওয়েবসাইট।১২ ম্যাচের নিষেধাজ্ঞাখামখেয়ালির মূল্য দিলেন ক্লারেন্স সিডর্ফ। গত রোববার ব্রাজিলে হেলেদুলে মাঠ ছাড়তে গিয়ে লাল কার্ড পেয়েছিলেন ডাচ মিডফিল্ডার। এবার ব্রাজিলের ক্রীড়া আদালত আরও বড় শাস্তি দিল সিডর্ফকে। ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। বোটাফোগোর এই মিডফিল্ডারের বিপক্ষে অনৈতিক আচরণ ও রেফারিকে যোগ্য সম্মান না দেখানোর অভিযোগ আনা হয়েছে। রিও ডি জেনিরোর রাজ্য চ্যাম্পিয়নশিপে মাদুরেইরার বিপক্ষের ম্যাচে তাঁকে তুলে নেওয়ার সময় মাঠ ছাড়তে অনেক সময় নেন। যাতে সময় নষ্ট না হয়, সেজন্য রেফারি মাঠের কাছাকাছি জায়গা দিয়ে তাঁকে বেরিয়ে যেতে বলেন। সিডর্ফ ওই নির্দেশ অমান্য করেন দুবার। ওয়েবসাইট। ফ্যালকাওয়ের টট্টি-বন্দনাদেখতে দেখতে ২০ বছর কাটিয়ে দিলেন সিরি ‘আ’তে। ফ্রান্সেসকো টট্টি যখন ক্যারিয়ার শুরু করেছেন, তখন তরুণ প্রজন্মের অনেক ফুটবলারের জন্মই হয়নি। এই ৩৬ বছর বয়সেও আগের মতোই সপ্রাণ, সতেজ টট্টি। ইতালি দলে ফিরতে পারেন এমন গুঞ্জনও আছে। রোমায় টট্টির পূর্বসূরি ব্রাজিল তারকা ফ্যালকাও বলছেন টট্টির এখনো ফুটবলকে দেওয়ার অনেক কিছুই আছে, ‘টট্টির টেকনিক দক্ষিণ আমেরিকানদের মতো। রোমার হয়ে আরও সিরি ‘আ’ জেতা ওর প্রাপ্য। ইউরোপিয়ান কাপ ও ব্যালন ডি’অরও। সে অসাধারণ একজন খেলোয়াড়। যখন সে শুরু করল আমরা জানতাম না সে কত দূর যেতে পারবে। ইতালিতে যুবদল থেকে সরাসরি মূল দলে খেলা কঠিন। টট্টি এটা পেরেছিল। সে আসলেই বিস্ময়কর।’ ফ্যালকাও নিজেই অবশ্য রোমার কিংবদন্তিদের একজন। ওয়েবসাইট। ভালদেসকে চায় আনঝিচাইলে ভিক্টর ভালদেস হতে পারেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গোলরক্ষক! বাত্সরিক আয় হবে ১ কোটি ইউরো। বোনাসসহ সেটি হবে ১ কোটি ২০ লাখে, যদি বার্সেলোনার এই গোলরক্ষক যোগ দেন রাশিয়ান ক্লাব আনঝি মাখাচকালায়। ক্লাবের অধিনায়ক বার্সেলোনার সাবেক স্ট্রাইকার স্যামুয়েল ইতো, স্পোর্টিং ডিরেক্টর, রবার্তো কার্লোস ও কোচ গাস হিডিঙ্ক—সবারই পছন্দ ভালদেসকে। এরই মধ্যে তাঁর সঙ্গে যোগাযোগও শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ। বার্সেলোনায় থাকবেন না বলে ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করেননি। ২০১৪ সালে বর্তমান চুক্তি শেষ করে ইংলিশ কোনো ক্লাবে যোগ দেওয়ার ইচ্ছার কথা আগে একবার জানিয়েছিলেন ভালদেস। দেখা যাক, টাকার কাছে তিনি ইচ্ছাটা বদলান কিনা। ওয়েবসাইট।বায়ার্নে উত্সব হতে পারে আজইআন্তর্জাতিক বিরতির পর আবার সরগরম ইউরোপিয়ান ক্লাব ফুটবল। লিগগুলোর ম্যাচ খুব বেশি বাকি নেই। তবে শিরোপা লড়াইটা এখন যেন নিরুত্তাপ হয়ে পড়েছে। বড় লিগগুলোর শিরোপা যে একরকম নির্ধারিতই হয়ে গেছে!ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ম্যানচেস্টার ইউনাইটেডের হাতে প্রায় উঠেই গেছে। এরই মধ্যে ১৫ পয়েন্ট এগিয়ে গেছে ইউনাইটেড, ম্যাচ বাকি মাত্র ৯টি। এই নয় ম্যাচ থেকে ১৩ পয়েন্ট হলেই চলে তাদের। এর আগে এতটা ব্যবধান ঘোচাতে পারেনি কোনো দল। আজ সান্ডারল্যান্ডের সঙ্গে খেলবে ইউনাইটেড, সিটির প্রতিপক্ষ নিউক্যাসল।বুন্দেসলিগায় সবার ওপরের বায়ার্ন মিউনিখের হাতে আজই ট্রফি উঠে যেতে পারে। আট ম্যাচ বাকি থাকতে ২০ পয়েন্ট এগিয়ে বায়ার্ন। আজ যদি বায়ার্ন হামবুর্গকে হারিয়ে দেয়, আর দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ড যাতে স্টুটগার্টের সঙ্গে ড্র করে, তাহলেই লিগ শিরোপা বায়ার্নের। বায়ার্ন অবশ্য উদ্যাপন-ভাবনা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলেছে। এই সপ্তাহেই আবার চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের সঙ্গে শেষ ষোলোর ম্যাচ। পুরো দলের মনোযোগ নিবদ্ধ ওই ম্যাচেই।সামান্য উত্তেজনা যদি থাকে, সে ইতালির সিরি ‘আ’তে। জুভেন্টাস অবশ্য ৯ পয়েন্ট ব্যবধান ধরে রেখে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা নাপোলি এ অবস্থায় শিরোপা জিততে পারে, যদি বাকি ৯টি ম্যাচ তারা জেতে এবং জুভরা পা হড়কায়। আজই ‘ডার্বি ডি ইতালিয়ায়’ জুভেন্টাসের শক্ত পরীক্ষা নেবে ইন্টার মিলান। শিরোপার আশা অবশ্য অনেক আগেই শেষ পঞ্চম স্থানে থাকা ইন্টারের, টিমটিম করে জ্বলছে শুধু চ্যাম্পিয়নস লিগে খেলার আশা। এএফপি।