টুকরো খবর
মহানগর স্কুল টিটি
ক্রীড়া প্রতিবেদক ওয়ালটন টিভি মহানগর স্কুল টেবিল টেনিসের বালক দলগত বিভাগের সেমিফাইনালে উঠেছে আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়, সেন্ট যোসেফ, আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল এবং স্কলাস্টিকা মিরপুর শাখা। বালিকা দলগত বিভাগে সেমিফাইনালে উঠেছে সুইড বাংলাদেশ রমনা শাখা, আজিমপুর স্কুল, প্রয়াস ঢাকা সেনানিবাস ও সানিডেইল। ঢাকা মহানগরের ৩০টি স্কুল থেকে ১৫৫ জন বালক ও ৩৭ জন বালিকা অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়।
ফরাসি জিএমকে হারালেন জিয়া
ক্রীড়া প্রতিবেদক দুবাইতে অনুষ্ঠানরত দুবাই ওপেন দাবায় ষষ্ঠ রাউন্ডে কাল গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান হারিয়ে দিয়েছেন ফ্রান্সের গ্র্যান্ডমাস্টার আন্দ্রেই ইসট্রাটেস্কুকে। ৬ খেলায় সাড়ে ৪ পয়েন্ট নিয়ে ১২ জনের সঙ্গে মিলিতভাবে তৃতীয় স্থানে জিয়া।
পাইওনিয়ার ফুটবল লিগ
ক্রীড়া প্রতিবেদক ঢাকা সিটি করপোরেশন পাইওনিয়ার ফুটবল লিগে কাল হাজী মফিজউদ্দিন ফুটবল একাডেমি ১-০ গোলে সাতরওজা নবীন সংঘকে, বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ২-১ গোলে ফরিদউদ্দিন স্মৃতি সংসদকে, গফুর বেলুচ ফুটবল একাডেমি ২-১ গোলে ফকিরেরপুল সূর্যতরুণ সংসদকে ও তেজগাঁও ইয়াং স্টার ২-০ গোলে ঢাকা ক্রেডিট ইউনিয়ন ফুটবল ক্লাবকে হারিয়েছে।