টুকরো খবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াকারের অনুমান৩১ টেস্টে ১৪২ উইকেট। যে গতিতে এগিয়ে যাচ্ছেন মিচেল জনসন, তাতে অনেক দূরই যাবেন, এটা আশা করাই যায়। কিন্তু কতদূর? উত্তরটা দিয়েছেন ওয়াকার ইউনুস। ওয়াসিম আকরামকে (৪১৪) ছাড়িয়ে জনসনই হবেন সর্বোচ্চ উইকেটশিকারি বাঁহাতি পেসার, ‘ওয়াসিমের চেয়ে ভালো বোলার কেউ নেই। তবে আমার কোনো সন্দেহ নেই যে ফিট থাকলে জনসনের টেস্ট উইকেট চার শ ছাড়িয়ে যাবে।’ ওয়েবসাইট।শীর্ষ বাছাইযেমনটা আশা করা হয়েছিল, হয়েছে সেটাই; ১৮ জানুয়ারি থেকে মেলবোর্নে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের পুরুষ ও মহিলা বিভাগে শীর্ষ বাছাই নির্বাচিত হয়েছেন রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস। ওয়েবসাইট।