টুকরো খবর
নিমবাস-বিসিসিআই চুক্তিআবার গাঁটছড়া বাঁধল ভারতীয় ক্রিকেট বোর্ড ও নিমবাস। দুই পক্ষের এবারের চুক্তিটা ৫ বছরের জন্য। ২০১৪ পর্যন্ত ভারতের সব আন্তর্জাতিক ম্যাচ (প্রায় ৬৪টি) এবং ঘরোয়া ক্রিকেট (৩১২ দিন) আগামী পাঁচ বছর সম্প্রচার করবে এই টেলিভিশন বিপণন কোম্পানি। এর জন্য বিসিসিআইকে প্রায় ২ হাজার কোটি রুপি (৪৩৮ মিলিয়ন মার্কিন ডলার) দেবে তারা। ভারতের ক্রিকেট সম্প্রচারের দায়িত্ব এখনো নিমবাসের ওপর। ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে এ দায়িত্ব পেয়েছিল নিমবাস।সেমেনিয়া চাইলেও হবে নাপুরুষ না মহিলা—কাস্টার সেমেনিয়াকে নিয়ে ওঠা এই প্রশ্নের সমাধান এখনো হয়নি। এ প্রশ্নের সমাধান হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার জাতীয় প্রতিযোগিতাতেও অংশ নিতে পারবেন না এই দৌড়বিদ—জানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অ্যাথলেটিকস ফেডারেশনের কর্মকর্তা রে মালি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার জাতীয় অ্যাথলেটিকস। সেমেনিয়া এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে—সেমেনিয়ার কোচ এই ঘোষণা দেওয়ার পরই আবার কথা উঠেছে বিষয়টি নিয়ে। ওয়েবসাইট।রবিনহো নিশ্চিত ননট্রান্সফার ফির ক্লাব রেকর্ড বা ব্রাজিলিয়ান তকমা—এর কোনোটিই ম্যানচেস্টার সিটির একাদশে জায়গা পাওয়ার নিশ্চয়তা দেবে না রবিনহোকে। নিজেকে প্রমাণ করেই দলে জায়গা পেতে হবে ট্রান্সফার ফির ক্লাব রেকর্ড গড়ে (৩২.৫ মিলিয়ন পাউন্ড) ম্যান সিটিতে নাম লেখানো স্ট্রাইকারকে। কথাগুলো বলেছেন ম্যান সিটির নতুন কোচ রবার্তো মানচিনি। এএফপি।