টুকরো খবর
উয়েফার সেরা একাদশউয়েফার বর্ষসেরা একাদশে বার্সেলোনার জয়জয়কার। গত বছর ছয়টি ট্রফি জেতা বার্সেলোনা থেকে উয়েফার সেরা একাদশে জায়গা পেয়েছেন লিওনেল মেসি, জ্লাতান ইব্রাহিমোভিচ, দানি আলভেজ, কার্লোস পুয়োল, জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়স্তো। এই দলে রিয়াল মাদ্রিদের আছেন ৩ জন—ইকার ক্যাসিয়াস, ক্রিস্টিয়ানো রোনালদো ও কাকা। এই দলের কোচ বার্সেলোনার পেপ গার্দিওলা। দলে থাকা অন্য দুজন ইংলিশ প্রিমিয়ার লিগের—চেলসির জন টেরি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের প্যাট্রিস এভরা। গত বছরের আদর্শ একাদশ নির্বাচন করতে উয়েফার ওয়েবসাইটে ভোট দিয়েছে ৪ মিলিয়ন মানুষ। ওয়েবসাইট।শেষ আটে নাইজেরিয়াসমালোচনার তীর আর শঙ্কার মেঘ উড়িয়ে আফ্রিকান নেশনস কাপের শেষ আটে পৌঁছেছে নাইজেরিয়া। পরশু নিজেদের শেষ গ্রুপ ম্যাচে মোজাম্বিককে ৩-০ গোলে হারিয়েছে আফ্রিকার ‘সুপার ইগল’রা। ওয়েবসাইট।কানুটের অবসরআফ্রিকান নেশনস কাপ থেকে মালি বাদ পড়ল, আর ফ্রেডেরিক কানুটেও বিদায় জানালেন আন্তর্জাতিক ফুটবলকে। ‘এটাই জীবন, আমি দুঃখিত যে আমার দেশকে আফ্রিকান নেশনস কাপে আরও এগিয়ে নিয়ে যেতে পারিনি’—অবসরের ঘোষণা দিতে গিয়ে বলেছেন ৩২ বছর বয়সী মালিয়ান স্ট্রাইকার। এএফপি।