টুকরো খবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিউই দলে দুই নতুন মুখবাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত নিউজিল্যান্ড দলে এসেছেন দুই নতুন মুখ পেসার অ্যান্ডি ম্যাকে ও ওপেনার পিটার ইনগ্রাম। ইনগ্রাম দুটি দলে থাকলেও ম্যাকের জায়গা শুধু ওয়ানডে দলেই। ৩ ফেব্রুয়ারি একমাত্র টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। ওয়ানডে সিরিজ ৫ ফেব্রুয়ারি থেকে। সিরিজের একমাত্র টেস্টটি ১৫-১৭ ফেব্রুয়ারি হ্যামিল্টনে। ওয়েবসাইট। রবিনহোর সিটি-বিস্বাদরিয়াল মাদ্রিদ থেকে এসে ম্যানচেস্টার সিটিতে দুই মৌসুমে যেতে না-যেতেই ভালো লাগছে না রবিনহোর। ব্রাজিলের ছেলে ফিরে যেতে চান ব্রাজিলে। পুরোনো ক্লাব সান্তোসে ধারে খেলতে যেতে চান ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সিটি কোচ মানচিনি আর কী বলবেন! ‘এখানে সুখী না হলে সে চলে যেতে পারে’—বলেছেন মানচিনি। এএফপি।