টুকরো খবর
প্রথম শ্রেণীর ক্রিকেটে নতুন রেকর্ডচতুর্থ ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রান করে দলীপ ট্রফি জিতল পশ্চিমাঞ্চল। প্রথম শ্রেণীর ক্রিকেটে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান করে জয়ের নতুন রেকর্ড এটি। আগের রেকর্ডটি ছিল ৫১৩ রানের, করেছিল শ্রীলঙ্কার সেন্ট্রাল প্রভিন্স। হায়দরাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে দক্ষিণাঞ্চল ৯ উইকেটে ৩৮৬ রানে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৫৩৬ রানের লক্ষ্য দেয় প্রতিপক্ষ পশ্চিমাঞ্চলকে। পশ্চিমাঞ্চল সেটাও টপকে গেছে ইউসুফ পাঠানের সৌজন্যে। বরোদার এই ব্যাটসম্যান ১৯০ বলে করেছেন অপরাজিত ২১০ রান। যাতে রয়েছে ১৯টি চার ও ১০ টি ছক্কা। এএফপি।তদন্ত হবে বল কামড়ানোরঅস্ট্রেলিয়ার কাছে কেন হোয়াইটওয়াশ হলো পাকিস্তান, সেটা তদন্ত করে দেখতে কমিটি গঠন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই কমিটি তদন্ত করে দেখবে শহীদ আফ্রিদির বিরুদ্ধে ওঠা বল টেম্পারিংয়ের অভিযোগও। পিসিবির চিফ অপারেটিং অফিসার ও কমিটির প্রধান ওয়াসিম বারী বলেছেন, ‘আগামী সপ্তাহ থেকেই ছয় সদস্যের এ কমিটি কাজ শুরু করবে। আমাদের কার্যপরিধিতে আফ্রিদির ব্যাপারটাও আছে।’ অস্ট্রেলিয়ার কাছে ৩-০-তে টেস্ট সিরিজ হারার পর ওয়ানডে সিরিজটা পাকিস্তান হেরেছে ৫-০-তে। এর পর হেরেছে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটাও। এই সিরিজেই আফ্রিদির বিরুদ্ধে ওঠে বল টেম্পারিংয়ের অভিযোগ, যার জন্য পাকিস্তানের এই অলরাউন্ডার এর মধ্যে ক্ষমাও চেয়েছেন। এএফপি।