টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপনে বিমানবন্দর ত্যাগঅস্ট্রেলিয়া থেকে রিক্ত হাতে দেশে ফেরা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে কথা বলার জন্য বিমানবন্দরে এসেছিলেন সংবাদকর্মীরা। তাঁদের আসার খবর পেয়ে জড়ো হয়েছিল ক্ষুব্ধ সমর্থকেরাও। কিন্তু সবাইকে ফাঁকি দিয়ে পেছন দরজা দিয়ে করাচি বিমানবন্দর ছাড়লেন মোহাম্মদ ইউসুফ-আকমলরা। পুলিশের পরামর্শে গোপনে ক্রিকেটারদের বিমানবন্দরের বাইরে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ওয়েবসাইট।ফিরলেন ল্যাঙ্গেভেল্টভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে বোলিং শক্তি বাড়াতে ফাস্ট বোলার চার্ল ল্যাঙ্গেভেল্টকেও নেওয়ার কথা জানাল তারা। দুই টেস্টের সিরিজ শেষে দুদলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২১ ফেব্রুয়ারি জয়পুরে প্রথম ম্যাচ দিয়ে। ওয়েবসাইট।ওয়াকার হতাশদল হিসেবে পাকিস্তান কি এতটাই খারাপ যে, অস্ট্রেলিয়া হেসে-খেলে তাদের টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে? দলের মধ্যে অক্রিকেটীয় ব্যাপার-স্যাপার দেখতে পেয়ে হতাশ হয়েছেন বোলিং কোচ ওয়াকার ইউনুস এবং দায়িত্ব পালনে আগ্রহ হারিয়ে ফেলেছেন। পাকিস্তান দলের মধ্যে আসলে কী ঘটছে, সেটা ক্রীড়াবিষয়ক সিনেট কমিটির কাছে ফাঁস করতেও প্রস্তুত তিনি। ওয়েবসাইট।জুভেন্টাস দলের রক্ষামাঠে নয়, সড়কে। বাস দুর্ঘটনা থেকে বেঁচে গেছে জুভেন্টাসের ফুটবলাররা। লিভোর্নো যাওয়ার পথে জুভেন্টাস ফুটবলারদের বহনকারী বাসের সঙ্গে ধাক্কা লাগে পুলিশের গাড়ির। ফুটবলাররা সব অক্ষতই রয়েছেন। তবে আর গাড়ি নয়, বিমানে চড়েই তুরিনে ফিরেছে জুভেন্টাস দল। ওয়েবসাইট।