টুকরো খবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্শের জায়গায় ওয়াটসনআজ ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে শন মার্শকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তৃতীয় ওয়ানডের আগে পিঠে চোট পাওয়া মার্শের বদলে চতুর্থ ওয়ানডের অস্ট্রেলিয়া দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার শেন ওয়াটসনকে। ওয়েবসাইট।রেফারেল পদ্ধতি হকিতেওটেনিস, ক্রিকেটের পর এবার হকিতেও চালু হচ্ছে রেফারেল পদ্ধতি। ২৮ ফেব্রুয়ারি ভারতে শুরু হতে যাওয়া হকি বিশ্বকাপেই ম্যাচের দুই দল একবার করে ভিডিও আম্পায়ারের শরণাপন্ন হতে পারবেন। গত চ্যাম্পিয়নস ট্রফি হকিতে রেফারেল পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর গত শুক্রবার আন্তর্জাতিক হকি ফেডারেশন এই পদ্ধতির অনুমোদন দিয়েছে। ওয়েবসাইট।