টুকরো খবর
প্রথম সোনা আম্মানের২০১০ শীতকালীন অলিম্পিকের প্রথম সোনা জিতেছে সুইজারল্যান্ড। ব্যক্তিগত নরমাল হিল স্কি জাম্পিংয়ে তা জিতেছেন সিমন আম্মান। অলিম্পিকে ২৮ বছর বয়সী স্কি জাম্পারের এটি তৃতীয় সোনা। ২০০২ অলিম্পিকে তিনি দুটি সোনা জিতেছিলেন, তবে ২০০৬-এ পাননি একটিও। প্রথম রাউন্ডে সামান্য এগিয়ে ছিলেন আম্মান, পরে একবারে ১০৮ মিটার লাফিয়ে সবাইকে পেছনে ফেলেন। মোট পেয়েছেন তিনি ২৭৬.৫ পয়েন্ট, ৭ পয়েন্ট কম পেয়ে রুপা পোল্যান্ডের অ্যাডাম মালিসেজর।রিয়ালে তরুণ তুর্কিআরও একজন ফুটবলারকে দলে নিল রিয়াল মাদ্রিদ। তবে তিনি বিখ্যাত কেউ নন, রেসিং সান্তান্দারের তরুণ সার্জিও কানালেস। আগামী সপ্তাহে উনিশে পা দিতে যাওয়া অ্যাটাকিং মিডফিল্ডারকে ৫ মিলিয়ন ইউরোতে ৬ বছরের চুক্তিতে দলে নিয়েছে রিয়াল। স্পেন অনূর্ধ্ব-১৯ দলে খেলা কানালেসের লা লিগায় অভিষেক এ মৌসুমেই, ৮ ম্যাচে করেছেন ৫ গোল। রিয়াল কানালেসকে দেখছে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবেই। দলে নিয়েই এক বছরের ধারে তাঁকে দেওয়া হচ্ছে সান্তান্দারকে।