টুকরো খবর
শক্রসের পাশে স্টোক সিটিঅ্যারন রামজের পা ভেঙে দেওয়া ইংলিশ ডিফেন্ডার শক্রসের পাশে দাঁড়িয়েছে তাঁর ক্লাব স্টোক সিটি। আগামীকাল মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচের ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন শক্রস। স্টোক কোচ টনি পুলিস আশা করছেন, আগামীকালের ম্যাচে তাঁকে খেলানোর সিদ্ধান্তে শনিবারের ম্যাচের ওই ট্যাকল কোনো প্রভাব ফেলবে না। শক্রসের ওই ট্যাকলটা কোনো বিদ্বেষ থেকে করা হয়নি বলেই দাবি তাঁর। তবে ঘটনা হলো, ওই ট্যাকলে পা ভেঙে গেছে আর্সেনালের ১৯ বছর বয়সী রামজের। এ মৌসুমে আর মাঠে ফেরা হচ্ছে না তাঁর। পুলিসের দাবি সত্যি হতেও পারে। নইলে লাল কার্ড দেখার পর শক্রস কাঁদতে কাঁদতে মাঠ ছাড়বেন কেন? এএফপি।শন মার্শ বাইরেনেপিয়ারে আগামীকাল শুরু হচ্ছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। শুরুর আগে অস্ট্রেলিয়ার জন্য দুঃসংবাদ, পিঠের চোটের কারণে এই সিরিজে তারা দলে পাচ্ছে না ওপেনিং ব্যাটসম্যান শন মার্শকে। গত ১২ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে অনুশীলনের সময় চোট পেয়েছিলেন মার্শ। তাঁর বদলে দলে ডাক পেয়েছেন মাইক হাসি। ওয়েবসাইট।টি-টোয়েন্টি দলে নেই কুকঅ্যান্ড্রু স্ট্রাউস বিশ্রামে থাকায় ওয়ানডে দলে ফেরার পাশাপাশি অধিনায়কত্বও পেয়েছেন, কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩০ জনের প্রাথমিক দলেও জায়গা হয়নি অ্যালিস্টার কুকের। তবে দলে আছেন ওয়ানডে দলে উদ্বোধনী জুটিতে কুকের নতুন সঙ্গী ক্রেইগ কিসওয়েটার। নেতৃত্বে থাকছেন পল কলিংউডই। প্রাথমিক দলে নতুন মুখ পিটার ট্রেগো ও মাইকেল লাম্ব। ওয়েবসাইট।