টুকরো খবর
আরেকটি জয় অস্ট্রেলিয়ারযে স্পেন আগের ম্যাচে স্বাগতিক ভারতকে ৫-২ গোলে গুঁড়িয়ে দিয়ে তাদের সেমিফাইনালের আশা কার্যত শেষ করে দিয়েছে, তাদেরই কাল ২-০ গোলে হারাল অস্ট্রেলিয়া। গোল করেছেন লুক ডোয়ার্নার ও গেলন টার্নার। এই জয়ে ‘বি’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়ার সেমিফাইনালে ওঠা প্রায় নিশ্চিত। আগামীকাল নিজেদের শেষ গ্রুপ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। কাল দক্ষিণ আফ্রিকার কাছে ৪-৩ গোলে হেরে গেছে পাকিস্তান। দিল্লিতে অনুষ্ঠানরত বিশ্বকাপ হকিতে স্বাগতিকদের দুর্যোগ চলছেই। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে কাল ০-২ গোলে পিছিয়ে ছিল ভারত। দৌড়ে নেই এমসিসিআইপিএলের দল কিনতে চেয়ে কয়েক দিন আগে খবর হয়েছিল এমসিসি (মেরিলিবোন ক্রিকেট ক্লাব)। ক্লাবের প্রধান নির্বাহী কিথ ব্র্যাডশ ও ট্রাস্টি অ্যান্টনি ওয়্যারফোর্ড গত সপ্তাহে ব্যাপারটি নিয়ে ভারত সফরও করেছেন। কিন্তু শেষ পর্যন্ত এমসিসি দল কেনার প্রতিদ্বন্দ্বিতায় নামছে না বলে পরশু জানিয়ে দিলেন কিথ ব্র্যাডশ। চতুর্থ মৌসুম থেকে আইপিএলে যুক্ত হচ্ছে নতুন দুটি দল। এমসিসি আগ্রহ হারিয়ে ফেললেও দল কেনার দৌড়ে নেমেছেন বলিউড তারকা সালমান খান থেকে শুরু করে ইংলিশ প্রিমিয়ার লিগের ধনকুবেরাও। ওয়েবসাইট।নাভেদের আরেক বিপদপাতানো ম্যাচের অভিযোগ উঠেছে তাঁর বিপক্ষে। সেটার নিষ্পত্তি হওয়ার আগেই এবার বল বিকৃত করার অভিযোগ উঠল রানা নাভেদের বিপক্ষে। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টিতে ২৮ ফেব্রুয়ারি করাচি জেব্রাসের বিপক্ষে শিয়ালকোট স্ট্যালিয়নসের হয়ে খেলার সময় তিনি নখ দিয়ে বলের আকার বিকৃত করেছেন বলে অভিযোগ ওঠে। পিসিবিকে তদন্তের অনুরোধ জানিয়েছে করাচি সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওই ম্যাচে রানা নাভেদের দল ৪ রানে হারিয়েছিল করাচি দলকে। ওয়েবসাইট।