টুকরো খবর
মেসি মহামানব!লিওনেল মেসি কি অতিমানব কেউ? প্রশ্নটা মেসিরই বার্সেলোনা সতীর্থ থিয়েরি অঁরির। অবিশ্রান্ত মেসিকে একের পর এক গোল করে যেতে দেখার পরই ফরাসি স্ট্রাইকারের মনে উঁকি দিয়েছে প্রশ্নটা। কদিন আগে ক্লাবের হয়ে দুই ম্যাচের হ্যাটট্টিক করা আর্জেন্টাইন স্ট্রাইকারের প্রশংসা করে অঁরি বলেছেন, ‘আমি বড় মাপের অনেক খেলোয়াড়ের সঙ্গেই খেলেছি, কিন্তু মেসি বিশেষ কিছু। লিও অনায়াসেই যেটা করে, অন্যদের কাছে সেটি কষ্টসাধ্য ব্যাপার। মাঝেমধ্যে তো আমার মাথা ঘুরে যায় এই ভেবে, ও এভাবে খেলে কীভাবে?’ অনেকেই তাঁর কাছে যে প্রশ্নটা করে, সত্যি বলতে কি, সেই একই জিজ্ঞাসা আছে অঁরির মনেও। সেটাই নির্দ্বিধায় স্বীকার করে তিনি বলেছেন, ‘আমার কাছে অজস্র বার্তা আসে এই প্রশ্ন করে, লিও কি মানুষ? প্রশ্নটা আমারও। সে যা করে যাচ্ছে সেটা সাধারণ মানুষের কম্ম নয়।’ ওয়েবসাইট।আদ্রিয়ানোকে পুলিশের জেরা২০০৮ সালে এক বন্ধুকে মোটরসাইকেল কেনার জন্য টাকা দিয়েছিলেন আদ্রিয়ানো। কিন্তু এই বন্ধুটি যে মারকুইনোস নামে পরিচিতি রিও ডি জেনিরোর কুখ্যাত মাদক ব্যবসায়ী! গত বুধবার পুলিশের জেরার মুখে মোটরসাইকেল কেনার জন্য টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন আদ্রিয়ানো। মারকুইনোস মাদক ব্যবসায়ী, এটা জানার পর থেকে সঙ্গে কোনো সম্পর্ক নেই—আদ্রিয়ানোর কথাতেই আপাতত বিশ্বাস রাখছে পুলিশ। ওয়েবসাইট।২০১৩ অ্যাশেজেও পন্টিং!গত অ্যাশেজ খেলার সময়ই রিকি পন্টিং ইঙ্গিত দিয়েছিলেন হয়তো ইংল্যান্ডে এটাই তাঁর শেষ টেস্ট সফর। ইংল্যান্ডের মাটিতে পরের অ্যাশেজ ২০১৩ সালে। তত দিন কি ক্রিকেটে থাকবেন পন্টিং? অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান অ্যান্ড্রু হিলডিচের বিশ্বাস, পন্টিং থাকবেন। হিলডিচ বলছেন, ২০১৩ অ্যাশেজে পন্টিংকে খেলতে দেখলে তিনি বিস্মিত হবেন না। শুধু ব্যাটসম্যান হিসেবেই নয়, অধিনায়ক হিসেবেও অস্ট্রেলিয়ার ক্রিকেটে পন্টিংয়ের অবদান অসামান্য বলে মনে করেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক। ওয়েবসাইট।