টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়াসুরিয়ার জয়ক্রিকেটে অনেক জয় পেয়েছেন সনাত্ জয়াসুরিয়া। এবার পেলেন অন্যরকম এক জয়। মাহিন্দা রাজাপক্ষের ক্ষমতাসীন দল ইউনাইটেড পিপলস ফ্রিডম পার্টি থেকে শ্রীলঙ্কার জাতীয় নির্বাচনে দাঁড়িয়েছিলেন। মাতারা থেকে নির্বাচিতও হয়েছেন তিনি। ওয়েবসাইট।বিশ্বকাপে খেলবেন ফ্যাব্রিগাসস্পেনের হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়নি সেস ফ্যাব্রিগাসের। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে পা ভেঙে ফেলা ফ্যাব্রিগাসকে নিয়ে আশার কথা শুনিয়েছেন আর্সেনালের ফিজিও কলিন লিউইন, ‘যদি সবকিছু ঠিক থাকে ভালোভাবেই সে বিশ্বকাপে যেতে পারবে। আমরা তাকে নিয়মিত পর্যবেক্ষণ করছি।’ এএফপি।হেরে গেলেন ক্লাইস্টার্সমায়ামি মাস্টার্স জিতে টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ফিরে এসেছিলেন কিম ক্লাইস্টার্স। কিন্তু সাফল্যের রেশটা হারিয়ে ফেললেন আন্দালুসিয়া এক্সপেরিয়েন্স টেনিসে। স্পেনের মার্বেলায় চলমান টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ান এই তারকা হেরে গেলেন (৭-৫, ৪-৬, ৬-৪) অবাছাই ও ২৫৮ নম্বর র্যাঙ্কধারী স্পেনের বিয়েত্রিস গার্সিয়া ভিদাগেনির কাছে।রুনির নতুন সঙ্গীচ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার পর একটু নড়েচড়েই বসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলে নতুন কয়েকজন খেলোয়াড় নেওয়ার কথা ভাবছে তারা। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে আগামী মৌসুমে আক্রমণভাগে নতুন জুটি পাচ্ছেন ওয়েইন রুনি। শিভাসে খেলা মেক্সিকোর হাভিয়ের হার্নান্দাজকে নেওয়ার ঘোষণা দিয়েছে ম্যানইউ। ওয়েবসাইট।