টুকরো খবর
অঁরিকে অভয়বাণীবিশ্বকাপের মূল লড়াই শুরু হতে আর মাত্র ৫৯ দিনই বাকি। আর এই সময়েই ফর্ম হারিয়ে ফেললেন থিয়েরি অঁরি। বার্সেলোনার প্রথম একাদশেও সুযোগ পাচ্ছেন না নিয়মিত। তা হলে কি বিশ্বকাপ দলেই থাকবেন না? কোচ রেমন্ড ডমেনেখ বার্সা স্ট্রাইকারকে ভরসা দিয়ে বলেছেন—হতাশ হওয়ার কিছু নেই, এখনো ঢের সময় আছে। মৌসুমের একেবারে শেষের দিকে ফর্ম কেমন থাকে, সেটাই গুরুত্ব পাবে তাঁর কাছে। এএফপিপোর্টসমাউথে সুবাতাস৭৬ মিলিয়ন পাউন্ড ঋণ আর প্রিমিয়ার লিগ থেকে অবনমন। পোর্টসমাউথে গুমোট হাওয়াই বইছিল। পরশু বয়ে গেল একঝলক তাজা হাওয়া। টটেনহাম হটস্পারকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠে গেল আভরাম গ্রান্টের দল। ১৫ মে ফাইনালে ‘পম্পি’দের প্রতিপক্ষ গ্রান্টের সাবেক ক্লাব চেলসি। এএফপি। টিকিটের দাম কমবেঅতীত থেকে শিক্ষা নিয়েছে আইসিসি। ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে টিকিটের মূল্য বেশি ছিল বলে অনেক ম্যাচেই গ্যালারি ভরেনি। ৩০ এপ্রিল থেকে সেই ওয়েস্ট ইন্ডিজেই শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিটের মূল্য তাই কম রাখা হচ্ছে। ওয়েবসাইট।