টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার রোমারিওরোনালদিনহোকে ব্রাজিলের বিশ্বকাপ দলে রাখার জন্য পেলে থেকে শুরু করে পাহেইরা পর্যন্ত পরামর্শ দিয়েছেন। ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গাকে এবার একই পরামর্শ দিলেন রোমারিও। ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ ‘হিরো’ যুক্তি দিয়েও বুঝিয়েছেন কেন দলে রোনালদিনহোকে প্রয়োজন, ‘বিশ্বকাপ শিরোপা হাতছাড়া হওয়ার মর্মজ্বালা ও যেমন জানে, তেমনি এও জানে কীভাবে বিশ্বকাপ জিততে হয়, যেমনটা সে জিতেছিল ২০০২ বিশ্বকাপে।’ ওয়েবসাইট।কাম্বলির আইপিএল-আশাক্রিকেট থেকে বিনোদ কাম্বলি হারিয়ে গেছেন সেই কবে। ১৭ টেস্টের ক্যারিয়ার শেষ হয়েছে ১৯৯৫ সালে। ১০৪টি ওয়ানডের শেষেরটি খেলেছেন সেই ২০০০ সালে। সেই কাম্বলি ফিরতে চান। আইপিএলকে ঘিরে বন্ধু শচীন টেন্ডুলকারের সঙ্গে আবার মাঠে খেলার স্বপ্ন দেখছেন তিনি, ‘আইপিএলের সঙ্গে শিগগিরই যুক্ত হতে যাচ্ছি আমি। আশা করছি শচীনের সঙ্গে আমি আবারও মাঠে নামতে পারব।’ ওয়েবসাইট।