টুকরো খবর
ভালদেসের পক্ষেস্প্যানিশ লিগের ৩২ ম্যাচের ১৮টিতেই কোনো গোল খাননি বার্সেলোনা গোলরক্ষক ভিক্টর ভালদেস। ২০০৫ সালের পর জিতেছেন গতবারও, এবারও হয়তো লা লিগার সেরা গোলরক্ষকের পুরস্কার জামোরা ট্রফিটা জিততে যাচ্ছেন তিনি। অথচ ভালদেস এখনো স্পেনের হয়ে খেলারই সুযোগ পাননি। বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কের প্রতি আহ্বান জানিয়েছেন, ভালদেসকে বিশ্বকাপ দলে নেওয়ার। স্পেনের প্রথম ও দ্বিতীয় গোলরক্ষক হিসেবে ইকার ক্যাসিয়াস ও হোসে রেইনার স্থান প্রায় চূড়ান্ত হয়ে আছে। ওয়েবসাইট।ফার্গুসনের দায়মুক্তিপ্রথম লেগে চোট পাওয়া রুনিকে গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগেও নামিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন। অ্যাঙ্কেলে নতুন করে চোট পেয়ে ৫৫ মিনিট খেলেই মাঠ ছেড়ে যান রুনি। বিশ্বকাপে ইংল্যান্ডের আশার প্রতীকের এই চোটটা ফার্গুসনকে ‘উপহার’ দিয়েছে সমালোচনার তীর। তবে ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলো দায় থেকে মুক্তি দিয়েছেন ফার্গুসনকে, ‘আমার মনে হয় না তিনি (ফার্গুসন) কোনো অন্যায় ঝুঁকি নিয়েছেন। তাঁর জায়গায় আমি থাকলেও একই কাজ করতাম।’ রয়টার্স।মোদির বিরুদ্ধে অভিযোগআইপিএল কমিশনার লোলিত মোদির বিরুদ্ধে অনেক বড় অভিযোগই আনল কোচি ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কর্মকর্তা সত্যজিত্ গায়কোয়াড়ের অভিযোগ, বিডে জিতলেও আইপিএল ছেড়ে চলে যাওয়ার জন্য তাদের ৫০ মিলিয়ন ডলার ঘুষের প্রস্তাব দিয়েছিলেন মোদি। ভারতীয় টিভি চ্যানেল সিএনএন-আইবিএনকে গায়কোয়াড় বলেছেন, ‘কোচি বিড জেতার এক সপ্তাহ পর রদেঁভু শৈলেন্দ্রের বিনিয়োগকারীকে (গায়কোয়াড়) ডেকে নিয়ে মোদি বলেন, টুর্নামেন্ট ছেড়ে চলে গেলে তাদের ৫০ মিলিয়ন ডলার দেওয়া হবে।’ মোদি অবশ্য অভিযোগটা অস্বীকার করেছেন। ওয়েবসাইট।