টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাবে চোখ ক্যাপেলোরবছর দুয়েক হলো ইংল্যান্ড দলের দায়িত্বে, তবে কোচিং ক্যারিয়ারের প্রথম ১৬ বছর ক্লাব কোচিংয়েই কাটিয়েছেন ফ্যাবিও ক্যাপেলো। কোচিং করিয়েছেন এসি মিলান, রিয়াল মাদ্রিদ, রোমা, জুভেন্টাসের মতো ক্লাবকে। এই ইতালিয়ানকে আবারও দেখা যেতে পারে ক্লাব কোচিংয়ে। তবে এখনই নয় ২০১২ সাল পর্যন্ত ইংল্যান্ডের সঙ্গে তাঁর চুক্তি, ক্লাবে ফিরতে পারেন এর পরই। ক্যাপেলো বলেছেন, ‘জাতীয় দলের কোচ থেকে ক্লাব কোচ হওয়াটা বেশ কঠিন আর আমি কঠিন চ্যালেঞ্জ নিতে সব সময়ই আগ্রহী।’ ওয়েবসাইট।নেইমারের পাঁচ গোলবয়স মাত্র ১৮, কিন্তু এর মধ্যেই তাঁর দিকে চোখ পড়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের। কেন সেটার প্রমাণ আরেকবার দিলেন নেইমার ডি সিলভা। ব্রাজিলিয়ান কাপের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে গুয়ারানির বিপক্ষে একাই করেছেন পাঁচ গোল। দুটি গোল করেছেন রবিনহো, সান্তোস জিতেছে ৮-১ গোলে। গত ১০ ম্যাচে সান্তোস করেছে ৫৩ গোল। ওয়েবসাইট।মৃত্যুঞ্জয়ী ফুটবলারতাঁর বেঁচে থাকাটাই বড় বিস্ময়। গত ২৬ ডিসেম্বর প্রবল ঝড়ের মধ্যে তাঁর গাড়ি আঘাত করেছিল রাস্তার পাশের গাছে। প্রাণ হারিয়েছিলেন চার আরোহীর তিনজনই। কাঁধে ও ফুসফুসে গুরুতর আঘাত নিয়ে ডিয়েগো বুয়োনানোতেই শুধু বেঁচে গিয়েছিলেন। তবে বিস্ময়করভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন চার মাসেরও কম সময়ে। রিভারপ্লেটের ২১ বছর বয়সী ফুটবলার এবার নেমে পড়ছেন মাঠেই, গডোয় ক্রুজের বিপক্ষে তাঁকে মাঠে নামানোর ইঙ্গিত দিয়েছেন কোচ অ্যাঞ্জেল কাপা। ওয়েবসাইট।বিক্রি হবে লিভারপুলবিক্রি হয়ে যাচ্ছে লিভারপুল। বারক্লেস ক্যাপিটালকে ক্রেতা খোঁজার দায়িত্ব দিয়েছেন লিভারপুলের দুই আমেরিকান মালিক টম হিকস ও জর্জ জিলেট। আর বিক্রির পুরো ব্যাপারটা দেখার জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন ব্রিটিশ এয়ারওয়েজের প্রধান মার্টিন ব্রাউটনকে। ১৮ বার ইংলিশ চ্যাম্পিয়নশিপ এবং পাঁচবার ইউরোপিয়ান কাপজয়ী লিভারপুলের এবার চরম দুর্দশা। ইংলিশ প্রিমিয়ার লিগে এখন তারা আছে ৬ নম্বরে। ওয়েবসাইট।