টুকরো খবর
সোবার্সের উৎসব যাঁকে মনে করা হয় সর্বকালের সেরা ক্রিকেটার সেই গ্যারি সোবার্সের ‘নাইটহুড’ পাওয়ার ৩৫ বছর পূর্ণ হতে যাচ্ছে এ বছর। এ উপলক্ষে ১৫ মে বেশ বড়সড় একটা উৎসবই হতে যাচ্ছে সোবার্সের দেশ বার্বাডোজে। ‘নাইট টু রিমেমবার’ নামের উৎসবে ক্রিকেটে সোবার্সের প্রভাব নিয়ে আলোচনা করবেন আরেক ‘স্যার’ ভিভিয়ান রিচার্ডস, ওয়েস হল, ব্রায়ান লারা, সুনীল গাভাস্কার, ইয়ান চ্যাপেলের মতো সাবেকেরা। অনুষ্ঠানের সঞ্চালক হবেন টনি কোজিয়ার। ১৮০ মার্কিন ডলারের টিকিট কিনে আপনিও এই উৎসবে শামিল হয়ে অভিনন্দন জানাতে পারেন এই গ্রেট অলরাউন্ডারকে। টিকিট পেতে চাইলে ঢুঁ মারতে পারেন www.garrysobers.com-এ। ওয়েবসাইট।কোলকে চায় সিটিচেলসির সঙ্গে জো কোলের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এ বছরই। নতুন করে চুক্তির আগ্রহও দেখায়নি কার্লো আনচেলত্তির দল। এ সুযোগটাই নিচ্ছে ম্যানচেস্টার সিটি। কোলকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে তারা। যেহেতু কোনো ট্রান্সফার ফি দিতে হচ্ছে না, কোলের জন্য বিশাল অঙ্কের বেতন প্রস্তাব করছে তারা। শোনা যাচ্ছে, সপ্তাহে ১ লাখ ৮০ হাজার পাউন্ড বেতন দেবে তারা। সে ক্ষেত্রে প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার হয়ে যাবেন ২৮ বছর বয়সী এই উইঙ্গার। ওয়েবসাইট।