টুকরো খবর
এখনই নয়!দেখতে দেখতে বয়স হয়ে গেছে ৩২ বছর। পেশাদার ফুটবলে পা রেখেছেন তাও প্রায় ১৭ বছর হয়ে গেল। ১৭ বছর বয়সে রিয়াল মাদ্রিদে অভিষেকের পর থেকেই নিয়মিত স্ট্রাইকার ছিলেন রাউল গঞ্জালেস। আর এখন বলতে গেলে বদলি খেলোয়াড়ের তকমাই পিঠে সেঁটে গেছে তাঁর। যেন অস্তগামী সূর্য রাউল। আর কত খেলবেন? বুটজোড়া তুলে রাখবেন কবে? রাউলের উত্তর, ‘এখনই অবসর নিচ্ছি না। চুক্তি শেষ না হওয়া পর্যন্ত খেলব। এর পর সিদ্ধান্ত নেব। সবচেয়ে বড় কথা, আমি ফুটবল খেলতে চাই।’ রাউল-রিয়াল বর্তমান চুক্তিটা শেষ হচ্ছে আগামী বছরের জুনে। এএফপি।মালদিনিকে জিজ্ঞাসাবাদবলা নেই-কওয়া নেই, হঠাৎ করেই পাওলো মালদিনির বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। কর ফাঁকি দেওয়ার জন্য কোনো এক আয়কর কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগ ইতালির সাবেক অধিনায়কের বিরুদ্ধে। তদন্ত কর্মকর্তারা মালদিনি এবং মালদিনির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছেন এর জন্য। মালদিনির কৌঁসুলি অবশ্য বলেছেন, ইতালির হয়ে ১২৬ এবং এসি মিলানের হয়ে ৬০০ ম্যাচ খেলা সাবেক ডিফেন্ডারের বিরুদ্ধে ওঠা অভিযোগটা ভিত্তিহীন। এএফপি।১৪ ভাষায় টি-টোয়েন্টিপোল্যান্ডের মানুষ যদি ‘হাউ ইজ দ্যাট’ শব্দগুচ্ছ তাদের ভাষায় শুনতে চায় অথবা জার্মানরা যদি চায় ‘ফ্রি হিট’-এর জার্মানি ভাষা, তাহলে কী করবে? অন্তত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা নিয়ে কোনো চিন্তা নেই। শুধু পোলিশ বা জার্মানির ভাষাতেই নয়, ইউরো স্পোর্ট টিভি চ্যানেল এবারের টি-টোয়িন্ট বিশ্বকাপ সম্প্রচার করবে ইউরোপের ১৪টি ভাষায়। ওয়েবসাইট।এবার যুক্তরাষ্ট্রেওবাজার বিস্তার করে টি-টোয়েন্টি এবার পাড়ি জমাচ্ছে যুক্তরাষ্ট্রে। আগামী মাসের ২০ থেকে ২৩, এই চার দিনে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। টি-টোয়েন্টি যুক্তরাষ্ট্রে এই প্রথম। যুক্তরাষ্ট্রে আইসিসির পূর্ণ সদস্যদেশের প্রথম সিরিজও এটাই। এএফপি, ওয়েবসাইট।