টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউল বাইরেএ মৌসুমে আর খেলাই হচ্ছে না রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার রাউল গঞ্জালেসের। গত শনিবার রিয়াল জারাগোজার বিপক্ষে ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন। চার সপ্তাহের আগে মাঠে ফিরতে পারবেন না তিনি। আগামী জুনেই রিয়ালের সঙ্গে বর্তমান চুক্তিটা শেষ হওয়ার কথা রাউলের। এরপর নতুন চুক্তি করবেন, নাকি তুলে রাখবেন বুট জোড়া—এ নিয়ে চলছে জোর গুঞ্জন। তবে রাউল বলেছেন, যত দিন সম্ভব খেলে যাবেন, এখনই অবসর নিয়ে ভাবছেন না। ওয়েবসাইট।আরশাভিনের স্বপ্নআর্সেনালের তারকা হয়ে ইউরোপের কোনো ক্লাবে খেলার স্বপ্ন পূরণ হয়েছে। এবার আরেকটা স্বপ্নকেও পূর্ণতা দেওয়ার কথা ভাবছেন রুশ এই প্লে-মেকার—এক মৌসুমের জন্য হলেও তিনি বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখেন। ‘বার্সা বিশ্বের সেরা দল এবং তাদের খেলার ধরনটা আমার পছন্দ। বার্সেলোনায় অন্তত একটা মৌসুম খেলতে পারলেও আমার পুরো ক্যারিয়ারটা অন্য রকম উচ্চতা পেত’—বলেছেন বার্সার দীর্ঘদিনের সমর্থক আরশাভিন। ওয়েবসাইট।তবু থাকুক ফ্যাব্রিগাসগত দুটি মৌসুম ধরেই সেস ফ্যাব্রিগাসকে পেতে চাইছে বার্সেলোনা। বার্সার যুব প্রকল্প থেকে আর্সেনালে নাম লেখানো এই তারকাকে ছাড়তে চায় না আর্সেনাল। স্প্যানিশ প্লে-মেকার যেন যাওয়ার কথা না ভাবেন, এ কারণে বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁর বেতন-ভাতাও। আর্সেনাল অধিনায়কের সাপ্তাহিক বেতন প্রায় ৫০ শতাংশ বেড়ে ১ লাখ ১০ হাজার পাউন্ড হয়েছে। ওয়েবসাইট।