টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেরে গেলেন সেরেনারোম ওপেনের ফাইনালে উঠতে পারেননি সেরেনা উইলিয়ামস। সপ্তম বাছাই ইয়েলেনা জাঙ্কোভিচের কাছে হেরে গেছেন বিশ্বের এক নম্বর মহিলা খেলোয়াড়। পরশু ২ ঘণ্টা ৪৭ মিনিটের ম্যারাথন ম্যাচটি সেরেনা হেরেছেন ৬-৪, ৩-৬ ও ৬-৭ (৭/৫) গেমে। এএফপি। নিষেধাজ্ঞা প্রত্যাহারটোগোর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। টিম বাসে অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ বছর অ্যাঙ্গোলায় অনুষ্ঠিত আফ্রিকান নেশনস কাপ থেকে সরে দাঁড়িয়েছিল টোগো। এ কারণে ফিফা তাদের নিষিদ্ধ করেছিল আগামী দুটি আফ্রিকান নেশনস কাপ থেকে। তুলে নেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞাই। এএফপি।