টুকরো খবর
বিদায় বারবেতভবিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করার পর ফুটবল বিশ্বজুড়ে চলছে নানা হিসাব-নিকাশ। এর মধ্যেই মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে ফেললেন দিমিতার বারবেতভ। এর সঙ্গে অবশ্য দল ঘোষণার কোনো সম্পর্ক নেই, বুলগেরিয়া তো বিশ্বকাপেই নেই। তা ছাড়া অধিনায়ক থাকায় দলে তাঁর জায়গাটাও ছিল পাকা। দেশের হয়ে ৬৪ ম্যাচে রেকর্ড ৪৮ গোল করলেও বিশ্বকাপ বাছাইপর্বে দলের ব্যর্থতার জন্য অনেকেই দায়ী করেছেন তাঁর বাজে পারফরম্যান্সকে। ধারণা করা হচ্ছে, এই অভিমান থেকেই সরে দাঁড়ালেন বারবেতভ। ওয়েবসাইট।সেরেনার হার, নাদালের জয়গত বছর মাদ্রিদ ওপেনের অভিষেকে বাদ পড়ে গিয়েছিলেন প্রথম রাউন্ডেই, এবার সেরেনা উইলিয়ামসকে থামতে হলো তৃতীয় রাউন্ডে। র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকাকে ৪-৬, ৬-২, ৬-৩ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ১৮ নম্বরে থাকা রাশিয়ার নাদিয়া পেত্রোভা। ছোট বোন না পারলেও কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভেনাস উইলিয়ামস; এ সাফল্যে আগামী সোমবার প্রকাশিতব্য র্যাঙ্কিংয়ে উঠে যাবেন দুইয়ে। ছেলেদের বিভাগে ওলেকসান্ডার দোলগোপোলভকে হারিয়ে রাফায়েল নাদাল ও হুয়ান ইগনাসিওকে হারিয়ে অ্যান্ডি মারে উঠেছেন তৃতীয় রাউন্ডে। এএফপি।আর্সেনাল ছাড়লে বার্সার জন্যসেস ফ্যাব্রিগাসের দিকে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার নজর অনেক দিন থেকেই। কিন্তু আর্সেনালে তাঁকে আগলে রেখেছেন আর্সেন ওয়েঙ্গার। ফ্যাব্রিগাসও জানিয়ে দিয়েছেন, ক্লাব ছাড়ার কোনো চিন্তা তাঁর নেই। তবে যদি ছাড়তেই হয় সেটি হবে শুধুই বার্সেলোনার জন্য, ‘ক্লাব ছাড়ার কোনো তাড়া নেই, আর্সেনালে আমি সুখেই আছি। যদি কখনো আর্সেনাল ছাড়ি, সেটা হবে স্রেফ বার্সেলোনার জার্সি গায়ে তোলার জন্য। যদিও জানি না এটা কখন হবে।’ ওয়েবসাইট।জুনে কোর্টে ফিরছেন সানিয়াবিয়ে-শাদির ঝামেলা শেষ, এবার কোর্টে ফিরতে যাচ্ছেন সানিয়া মির্জা। কদিন হলো অনুশীলন শুরু করেছেন, আগামী ৭ জুন শুরু বার্মিংহাম ওপেন দিয়ে নামছেন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে। বার্মিংহামের পর খেলবেন উইম্বলডনও। গত ফেব্রুয়ারিতে দুবাই ওপেনের প্রথম রাউন্ডের হারের পর থেকেই কোর্টের বাইরে আছেন সানিয়া। ওয়েবসাইট।