টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসির ‘ডাবল’ইতিহাস গড়ল চেলসি। সপ্তম ক্লাব হিসেবে এক মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং এফএ কাপ জিতল কার্লো আনচেলত্তির দল। কাল ওয়েম্বলিতে ফাইনালে সবার নিচে থেকে থাকা পোর্টসমাউথকে দিদিয়ের দ্রগবার একমাত্র গোলে হারিয়েছে ‘ব্লু’রা। সর্বশেষ ২০০২ সালে লিগ ও এফএ কাপ ডাবল জিতেছিল আর্সেনাল। রোনালদো বার্সায় যাবেন?লুইস ফিগো একবার মন ভেঙেছিলেন কাতালানদের। বার্সা ছেড়ে যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। ক্রিস্টিয়ানো রোনালদো কি রিয়াল সমর্থকদের মন ভাঙবেন? রিয়াল থেকে যোগ দেবেন বার্সেলোনায়? এক স্প্যানিশ টিভির কাছে ব্যাপারটা উড়িয়ে দেননি পর্তুগিজ তারকা, ‘বার্সেলোনা? এখন নয়। মাদ্রিদ আমার বাড়িঘর, মাদ্রিদ আমার দল। তবে জীবনে কখনোই “কখনো নয়” কথাটা বলতে নেই।’ ওয়েবসাইট। ফেদেরারের প্রতিশোধকয়েক দিন আগে আর্নেস্তস গুলবিসের কাছে হেরে রোম মাস্টার্সের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল রজার ফেদেরারকে। বিশ্বের এক নম্বর খেলোয়াড় পরশু এর প্রতিশোধ নিলেন মাদ্রিদে। গুলবিসকে ৩-৬, ৬-১ ও ৬-৪ গেমে হারিয়ে মাদ্রিদ মাস্টার্সের সেমিফাইনালে উঠেছেন ফেদেরার। ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। এএফপি। রাজশাহীর খেলা: এবি ব্যাংক সিরাজ স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। কাল তারা (১৩০/৯) ৪৭ রানে আমান সিম দলকে (৮৬) হারিয়েছে। অন্য ম্যাচে আল রশিদ একাডেমি (১০০/৫) ৫ উইকেটে হারিয়েছে বিনোদপুর ক্রিকেট একাডেমিকে (৯৯)। দুই দিনব্যাপী জেলা জুডো প্রতিযোগিতায় ১০টি সোনা জিতে চ্যাম্পিয়ন হয়েছে স্টার একাডেমি মোহনপুর শাখা।—রাজশাহী অফিসসিলেটে ফুটবল: সিলেট মেয়র কাপ ফুটবলের ফাইনালে ৮ নম্বর ওয়ার্ড ২-০ গোলে হারিয়েছে ২০ নম্বর ওয়ার্ডকে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।—সিলেট প্রতিনিধিচাঁদপুরে ক্রিকেট: এম এ হান্নান প্রথম বিভাগ ক্রিকেটে নির্ঝর খেলাঘর আসর (১৫০) ৩৭ রানে হারিয়েছে চাঁদপুর ক্রিকেট একাডেমিকে (১১৩)। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন নির্ঝর খেলাঘরের ইউনুস।—বিজ্ঞপ্তি