টুকরো খবর
কুইরোজ যাচ্ছেন নাবিশ্বকাপ থেকে আরও একবার শূন্য হাতেই ফিরল পর্তুগাল। তবে কোচ কার্লোস কুইরোজ এ ব্যর্থতা মেনে পদত্যাগ করছেন না। এমন নয় যে বিশ্বকাপের শেষ ষোলোই আশা ছিল পর্তুগালের। তবে কুইরোজের যুক্তি, স্পেনের সঙ্গে হেরে যাওয়াটাকে তিনি মোটেই লজ্জার ভাবেন না। এএফপি।লিভারপুলের নতুন কোচ হজসনবাজে একটা মৌসুম কাটিয়েছে লিভারপুল। মৌসুম শেষের প্রায় পরপরই লিভারপুল-দিন শেষ হয়ে গেছে রাফায়েল বেনিতেজের। তাঁর জায়গায় লিভারপুল নিয়োগ দিয়েছে রয় হজসনকে। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটি সাবেক ইন্টার মিলান, সুইজারল্যান্ড ও ফুলহামের সাবেক কোচের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে। এএফপি।অবশেষে জিতল অস্ট্রেলিয়ামাইকেল ক্লার্ক ১ রান আর রিকি পন্টিং ৮ রানের জন্য সেঞ্চুরি পাননি। তবে অস্ট্রেলিয়াকে ফিরিয়েছেন অস্ট্রেলিয়ার রূপে। ইংল্যান্ডের বিপক্ষে পরশু সিরিজের চতুর্থ ওয়ানডে জিতেছে তারা ৭৮ রানে। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৯০ রান করেছিল অস্ট্রেলিয়া। প্রথম তিনটি ওয়াডে জিতে সিরিজ জেতা ইংল্যান্ডের অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন নিয়ে ব্যাট করতে নামা ইংল্যান্ড ৪২.৪ ওভারে ২১২ রানে অলআউট হয়ে যায়। পাঁচ ম্যাচের সিরিজের শেষ ওয়ানডে আগামীকাল, লর্ডসে। ওয়েবসাইট।