টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিটারসেনের ‘না’অধিনায়কত্বের লোভনীয় পদটি কে না চায়! কিন্তু কেভিন পিটারসেন সেই দলে নেই! এক দফা ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়কত্ব করলেও আর কখনোই ওই দায়িত্বে ফিরতে চান না পিটারসেন। কারণ কি তবে অধিনায়ক হিসেবে তাঁর বাজে অভিজ্ঞতা? না, অধিনায়কের বাড়তি দায়িত্ব তিনি নিতে নারাজ ছেলেকে যথেষ্ট সময় দেওয়া যাবে না বলে। দুই মাস বয়সী ডিলান নাকি পিটারসেনের চিন্তাভাবনাই পাল্টে দিয়েছে। ‘ডিলান আমার জীবন সম্পূর্ণ বদলে দিয়েছে। ওর কারণে আমি আর কখনোই অধিনায়ক হতে চাইব না।’ অধিনায়কত্বে অনীহা থাকলেও ক্রিকেট এখনো ঠিকই মনপ্রাণজুড়ে। জানিয়ে দিয়েছেন কমপক্ষে আরও পাঁচ বছর খেলার ইচ্ছের কথাও। ওয়েবসাইট।এসিয়েনের ফেরাবিশ্বকাপও শেষ হলো, মাইকেল এসিয়েনের হাঁটুর চোটও সারল। ফিরলেনও দারুণভাবে। প্রাক-মৌসুম প্রস্তুতির প্রথম ম্যাচে তাঁর গোলে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। গত ডিসেম্বরে চেলসির পক্ষে সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন। মিস করেছেন ঘানার ‘ঐতিহাসিক’ বিশ্বকাপও। তবে এত দিন মাঠের বাইরে থাকার পরও বুটে মরচে পড়েনি তাঁর। মাঠে ফিরেই দেখিয়ে দিলেন সেটি। তাঁর এমন ফেরায় খুশি চেলসি কোচ কার্লো আনচেলত্তিও। এএফপি। থুরামের শঙ্কাশিল্প-সংস্কৃতির উৎকর্ষে পৌঁছাতে পারে, ফ্রান্সে কিন্তু বর্ণবাদের একটা চোরাস্রোত সব সময়ই ছিল। অন্তত লিলিয়ান থুরাম তা-ই মনে করেন। ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের এই সাবেক ডিফেন্ডারের আশঙ্কা, এবারের বিশ্বকাপে যা হলো, তাতে সেই বর্ণবাদ না শেষে মাথা চাড়া দিয়ে ওঠে! থুরামের আশঙ্কার কারণ, এখন হয়তো ফ্রান্সের মানুষ অতি দ্রুত এই সিদ্ধান্তে চলে আসবে, ফুটবল দলে এত কৃষ্ণাঙ্গ খেলোয়াড় থাকাই সব ঝামেলার মূলে। বর্তমানে ফ্রান্স ফুটবল ফেডারেশনের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা থুরাম এটাও মনে করেন, বিশ্বকাপ চলার সময় ‘বিদ্রোহের’ নেপথ্যে ছিল অল্প কয়েকজন খেলোয়াড়। শাস্তি দিতে হলে শুধু বেছে বেছে তাঁদেরই শাস্তি দেওয়া উচিত। ওয়েবসাইট।রুনির উদ্যাপনবিশ্বকাপে ‘পেলে-ম্যারাডোনা’ হতে এসে মাঠ ছেড়েছেন নতমস্তকে। ওয়েইন রুনির দিনকাল কি ভালো যাচ্ছে? ভাবছেন, মুখ গোমড়া করে রেখেছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা? মোটেও না। বরং হাসিখুশি চেহারা নিয়ে বউ-বাচ্চাসহ ছুটি কাটাচ্ছেন। সর্বশেষ লাস ভেগাসে দেখা গেছে ইংলিশ স্ট্রাইকারকে। ছুটি কাটাচ্ছেন বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর থেকেই। বিশ্বকাপ-ব্যর্থতার পরও পেয়েছেন সুসংবাদ। ম্যানইউর সঙ্গে নতুন করে ৩ কোটি ৬৪ লাখ পাউন্ডের চুক্তি হয়েছে তাঁর। রুনির সাপ্তাহিক বেতনের পরিমাণ বেড়ে হয়েছে ১ লাখ ৪০ হাজার পাউন্ড, যেটি ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক। রুনির পরিবারের ছুটির আনন্দের সঙ্গে যোগ হয়েছে এই সুসংবাদ। ওয়েবসাইট।