টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়ালে যাবেন না কোলহোসে মরিনহো রিয়ালে যোগ দেওয়ার পর থেকে ক্রমাগত বলেই যাচ্ছেন, চেলসির লেফটব্যাক অ্যাশলি কোলকে তাঁর চাই। কিন্তু তাঁর এই চাওয়াটা বুঝি পূরণ হচ্ছে না। চেলসির ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি আগেও বলেছেন কোলকে বিক্রির বিষয়ে চেলসির অনীহার কথা। আরও একবার জোর গলায় জানিয়ে দিলেন, কোলকে বিক্রির কোনো অভিপ্রায় চেলসির নেই। বলেছেন, ‘অ্যাশলি চেলসির খেলোয়াড়। তাকে কেউ বিক্রি করতে চায় না। আমরা তাকে আমাদের দলেই রেখে দিতে চাই। আমি শতভাগ নিশ্চিত, সে এই মৌসুমে চেলসিতেই থাকছে।’ এএফপি।ফার্ডিনান্ডের অপেক্ষা বাড়ছেহাঁটুর লিগামেন্টের চোটটা খুব ভোগাচ্ছে রিও ফার্ডিনান্ডকে। ৪ জুন, প্রাক-বিশ্বকাপ অনুশীলনে হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ায় ‘অধিনায়ক’ মিস করেছেন বিশ্বকাপ। এখন জানা যাচ্ছে। মাঠে ফিরতে ফিরতে সেই সেপ্টেম্বর। ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েবসাইটে কোচ ফার্গুসনই দিয়েছেন হতাশার এই সংবাদ, ‘রিওকে হয়তো ছয় সপ্তাহের মতো খেলা থেকে দূরে থাকতে হবে।’ অথচ এ মাসের গোড়ায় ম্যানইউর পক্ষ থেকে বলা হয়েছিল, সুস্থ হয়ে ১৬ আগস্ট নিউক্যাসলের বিপক্ষে নতুন মৌসুমে লিগের প্রথম ম্যাচেই খেলতে পারবেন ফার্ডিনান্ড। সেটা তো পারবেনই না, ফার্গুসনের কথার অর্থ, ৩ ও ৭ সেপ্টেম্বর বুলগেরিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে ইউরো ২০১২ বাছাইপর্বে ইংল্যান্ডের প্রথম দুটি ম্যাচও হয়তো খেলা হবে না তাঁর। ওয়েবসাইট। বিদায়ী উপহারকোচকে অভিনন্দন আগেই জানিয়েছেন করিন্থিয়ানসের খেলোয়াড়েরা। পরশু দিলেন বিদায়ী উপহার। গতকাল ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়া মানো মেনেজেস পরশু শেষবারের জন্য দাঁড়িয়েছিলেন করিন্থিয়ানসের ডাগ-আউটে। প্রিয় শিষ্যরা তাঁকে বিদায়ী উপহার হিসেবে দিল একটি জয়। করিন্থিয়ানসে মেনেজেসের শেষ ম্যাচটা ছিল তাঁরই আরেক সাবেক দল গুয়ারানির বিপক্ষে। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে করিন্থিয়ানস গুয়ারানিকে হারিয়েছে ৩-১ গোলে। বিদায়বেলায় জয় পেয়ে দারুণ খুশি মেনেজেস, ‘শেষটা দারুণভাবে হলো।’ ব্রাজিলকে ব্রাজিলে ফেরানোর অভিযান শুরু করা মেনেজেস পরশু করিন্থিয়ানসকে তুলে দিয়ে গেছেন ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে। রয়টার্স।