টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশার অন্য আশা ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক ‘ভারতরত্ন’ই শুধু বাকি। আর সব পুরস্কারই জেতা হয়ে গেছে শচীন রমেশ টেন্ডুলকারের। ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের ক্ষমতা থাকলে ‘ভারতরত্ন’ পুরস্কার এখনই ঝুলিয়ে দিতেন শচীনের গলায়! শ্রীলঙ্কা চাপিয়ে দিয়েছিল ৬৪২ রানের বোঝা। দলকে চাপমুক্ত করতে ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডের মালিক শচীন করেছেন ডাবল সেঞ্চুরি (২০৩)। শচীনবন্দনা করে আশা বলেছেন, ‘শচীনের “ভারতরত্ন” পাওয়া উচিত। এটা তার পাওনা। দীর্ঘ সময় ধরে সে দেশের জন্য অনেক সম্মান বয়ে এনেছে। সে শুধু একজন ব্যাটসম্যানই নয়, একজন শিল্পী। সে যখন ব্যাটিং করে, মনে হয় এক শিল্পী “রাগ” সাধছে।’ ওয়েবসাইট।ইনজুরিতে রোনালদিনহোসাবেক কোচ দুঙ্গার অবহেলায় বিশ্বকাপ খেলা হয়নি। চেয়েছিলেন নতুন মৌসুমের শুরু থেকেই মাঠে নামবেন। কিন্তু এসি মিলানের ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহোর সেই আশা পূর্ণ হলো না। অনুশীলনে গিয়ে পায়ের পেশিতে চোট পাওয়ায় মাসখানেকের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন তিনি। ওয়েবসাইট।অনুশীলনে ফিরবেন বেকহামঅ্যাকিলেসে চোটের কারণে বিশ্বকাপ মিস করা ডেভিড বেকহাম আগেই বলেছেন, শিগগিরই ইংল্যান্ড জাতীয় দলে ফিরতে চান তিনি। আগামী মাসেই হয়তো অনুশীলনে ফিরছেন তিনি। গত পরশু তাঁর ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির কোচ ব্রুস অ্যারেনাই দিয়েছেন এই খবর, ‘আমার বিশ্বাস, আগস্টের শেষেই তার অনুশীলনে ফেরার সুযোগ আছে।’ তবে এই অনুশীলনে দেখা পর্যন্তই। কোচ অ্যারেনা খুব বুঝতে পারছেন, এই মৌসুমে আর বেকহামকে মাঠে নামাতে পারবেন না তিনি। কারণ অক্টোবরেই মেজর লিগ সকার মৌসুম শেষ। শিরোপা নির্ধারণে নভেম্বরে হতে পারে প্লে-অফ। অ্যারেনা বসে আছেন বেকহামকে সেই প্লে-অফ পর্বে খেলানোর আশায়। রয়টার্স।এশিয়ায় চোখ লা লিগারস্প্যানিশ লা লিগা, নাকি ইংলিশ প্রিমিয়ার লিগ—বিশ্বের সেরা ও আকর্ষণীয় ফুটবল লিগ কোনটি, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে ফুটবলের অনুর্বর মহাদেশ এশিয়ায় ইংলিশ প্রিমিয়ার লিগ জনপ্রিয়তায় অনেক এগিয়ে। মেসি, রোনালদো, কাকাদের মতো তারকা ফুটবলার সমৃদ্ধ লা লিগা এখানে পিছিয়ে থাকবে কেন? উদগ্রীব লা লিগা কর্তৃপক্ষ তাই এশিয়ার মানুষের হূদয় জয় করতে হাতে নিয়েছে পরিকল্পনা। গতকাল সিঙ্গাপুরে এশিয়ান ফুটবল ফোরামে উপস্থিত হয়ে লা লিগার সভাপতি ফ্রান্সিসকো রোকা পেরেজ ঘোষণা দিয়েছেন, ইংলিশ প্রিমিয়ার লিগের রাজত্ব করা এশিয়ায় আগামী বছর প্রাক-মৌসুমে একটি প্রদর্শনী টুর্নামেন্ট আয়োজন করবে তারা। শুধু কি তাই? এশিয়ার কথা ভেবে লা লিগার বার্ষিক সূচি, টেলিভিশনের সময়সূচি এবং খেলা শুরুর সময় বদলানো হবে। এএফপি।