টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউএস ওপেনে সানিয়াসানিয়া তাহলে আছেন! সেই যে ঝক্কি-ঝামেলার মধ্য দিয়ে বিয়ের পিঁড়িতে বসা, তার পর থেকে সানিয়া মির্জা টেনিসের কারণে খবর হয়েছেন কমই। অবশেষে খবর হলেন। আগামীকাল শুরু হতে যাওয়া ইউএস ওপেন দিয়েই আবার (এই বছরে প্রথম) গ্র্যান্ড স্লামে নামছেন ভারতের টেনিস-কন্যা। পড়তি ফর্ম একসময় ২৭তম র‌্যাঙ্কধারী এই তারকাকে নামিয়ে এনেছে ১৬০তম স্থানে। যে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে ওঠা তাঁর ক্যারিয়ারের উজ্জ্বলতম অর্জন, সেটিতেই খেলার ছাড়পত্র জোগাড় করতে অবাছাই এই তারকাকে পেরোতে হয়েছে বাছাইপর্বের বাধা। বাছাইপর্বে কলম্বিয়ার কাতালিনা ক্যাস্তানোকে হারিয়েছেন ৬-১, ১-৬, ৬-৩ গেমে। ওয়েবসাইট।বিদায় সিমাওফিগো, কস্তা, পলেতারা বিদায় নিয়েছেন। সেই পথ ধরে পর্তুগাল জাতীয় দলকে বিদায় বলে দিলেন সিমাও। গত পরশু আচমকা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে ফেললেন অ্যাথলেটিকো মাদ্রিদের এই তারকা। ১৯৯৮ সালে অভিষেকের পর পর্তুগালের জার্সি গায়ে ৮৫টি ম্যাচে গোল করেছেন ২২টি। বয়স ৩০। চাইলে আরও কিছুদিন জাতীয় দলে খেলে যেতে পারতেন। কিন্তু সিমাও ভাবলেন, আর নয়! তরুণদের জায়গা করে দিতেই তাঁর অবসরের সিদ্ধান্ত। এএফপি।