টুকরো খবর
রোবেন-মামলা!হল্যান্ডকে বিশ্বকাপের ফাইনালে তুলে নায়ক হয়েছিলেন আরিয়েন রোবেন, নায়ক তিনি গত মৌসুমে বায়ার্ন মিউনিখকে ডাবল জেতানোরও। বায়ার্ন এ মৌসুমে নিজেদের হারিয়ে খুঁজছে, কিন্তু রোবেন কোথায়? চোটের সঙ্গে যুঝছেন ডাচ প্লে-মেকার। মাঠের বাইরে থেকে ভেতরে ফিরতে পারেন আগামী জানুয়ারিতে। রোবেন বসে থাকলেও বায়ার্ন বসে নেই মোটেও। রোবেনের এই অনাকাঙ্ক্ষিত চোটের জন্য ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনকে দায়ী করেছে জার্মানির সফলতম ক্লাবটি। ক্ষতিপূরণও দাবি করেছে তারা। বিশ্বকাপটা চোট নিয়েই খেলা রোবেন ক্লাবে ফিরে আবিষ্কার করেছেন বাঁ ঊরুতে দুই ইঞ্চির মতো একটা গর্তই হয়ে গেছে। চোট নিয়ে জাতীয় দলে খেলার কারণে হয়েছে বলেই ক্ষতিপূরণ চাইছে বায়ার্ন। হল্যান্ডের ফুটবল ফেডারেশন তা দেবে না বলেই মনে হয়। সোজা আঙুলে ঘি উঠবে না বুঝতে পেরে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বায়ার্ন। এএফপি। মারিয়া+শাশাতাঁর হিলের সাইজ থেকে শুরু করে প্রিয় চকলেটটির নাম পর্যন্ত জানা। কিন্তু মনের অলিন্দে কাকে ঠাঁই দিয়ে রেখেছেন, সেই নামটি বের করতে ঘাম ছুটে গেছে দুঁদে সাংবাদিকেরও। কতজনের সঙ্গেই না তাঁকে জড়িয়ে খবর রটল। কিন্তু মারিয়া শারাপোভা মুচকি হাসি হেসেছেন। শেষ পর্যন্ত ধরা পড়ে গেলেন মেয়েদের টেনিসের সবচেয়ে গ্ল্যামারাস তারকা। শারাপোভা প্রেম করছেন এলএ লেকার্সের স্লোভেনিয়ান বাস্কেটবল খেলোয়াড় শাশা ভুয়াচিচের সঙ্গে। খবরটা যে ‘ভুয়া’ নয়, ভুয়াচিচ নিজেই তা স্বীকার করেছেন। আংটি বদলও নাকি হয়ে গেছে দুজনের। ওয়েবসাইট।ফেদেরারের ৯০০ফর্ম ও রাফায়েল নাদাল শত্রু হয়ে না দাঁড়ালে এত দিনে রজার ফেদেরারের অর্জনের তালিকাটা আরও কত বড় হয়ে যেত কে জানে। পুরুষদের মধ্যে সর্বোচ্চ ১৬টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার অবশ্য থেমে নেই। বৃহস্পতিবার আরেকটি অর্জন হয়ে গেল তাঁর। স্টকহোম ওপেনে যুক্তরাষ্ট্রের টেলর ডেন্টের বিপক্ষে খেলে ফেললেন তিনি ক্যারিয়ারের ৯০০তম ম্যাচ। বর্তমান এটিপি খেলোয়াড়দের মধ্যে একমাত্র ফেদেরারই এই মাইলফলক ছুঁলেন। ৯০০তম এই ম্যাচটিও অত্যন্ত আয়াসে (৬-১, ৬-২) জিতেছেন ফেদেরার। এই জয়ের ফলে ক্যারিয়ারে ১৭৩ হারের বিপরীতে ফেদেরারের জয়ের সংখ্যা দাঁড়াল ৭২৭-এ। এএফপি।