টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফন গলের পাশে রুমেনিগেবুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন, সবচেয়ে বেশি ২২ বার লিগ শিরোপা জেতার রেকর্ডটিও তাদের। কিন্তু চলতি লিগে খুঁজে পাওয়া যাচ্ছে না বায়ার্ন মিউনিখকে। ৯ ম্যাচের মাত্র তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে অবস্থান তাদের। তার পরও ক্লাবের চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে আস্থা হারাচ্ছেন না দলের কোচ লুইস ফন গলের ওপর, ‘তাঁর কাজ নিয়ে সমালোচনার কিছু নেই। আমি পুরোপুরিই সন্তুষ্ট তাঁর কাছে।’ এএফপি। বেলিসের ইচ্ছা২০১১ ক্রিকেট বিশ্বকাপ পর্যন্তই শ্রীলঙ্কা ক্রিকেট দলের সঙ্গে আছেন ট্রেভর বেলিস। বিশ্বকাপ শেষে আর শ্রীলঙ্কার কোচ থাকবেন না তিনি। সিডনি মর্নিং হেরাল্ডকে এই তথ্য জানিয়েছেন এই অস্ট্রেলীয় কোচ। স্ত্রী ও দুই সন্তান থাকে সিডনিতে—তাদের ছেড়ে থাকাটা তাঁর জন্য খুব কষ্টের। তবে শ্রীলঙ্কা ছাড়তে চাইলেও কোচিংয়ের সঙ্গেই থাকবেন ৪৭ বছর বয়সী বেলিস, ‘আমি একটি নতুন চাকরি খুঁজছি।’ উপমহাদেশে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে তিনি শ্রীলঙ্কার ভালো সম্ভাবনাও দেখছেন। ওয়েবসাইট।