টুকরো খবর
আবার লারাবল করছেন উতসেয়া, এক পা এগিয়ে ব্রায়ান লারার দৃষ্টিনন্দন কাভার ড্রাইভ, চার। ভাবছেন কল্পনা। মোটেও না। আগামী সপ্তাহেই এ দৃশ্যটি হতে পারে মাঠের বাস্তব ছবি। আকারে-ইঙ্গিতে বারবার ফেরার আভাস দেওয়া লারা অবশেষে নিশ্চিত করলেন ক্রিকেটে ফেরার বিষয়টি। ১৩ নভেম্বর থেকে শুরু জিম্বাবুয়ের স্টানবিচ ব্যাংক টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে খেলার জন্য জিম্বাবুইয়ান ফ্রাঞ্চাইজ সাদার্ন রকসের হয়ে চুক্তি করেছেন তিনি। সাদার্ন রকসে লারা সতীর্থ হিসেবে পাবেন ইংল্যান্ডের সাবেক ফাস্ট বোলার রায়ান সাইটবটমকে। ২০০৭ বিশ্বকাপের পর যখন অবসর নেন লারা, আন্তর্জাতিক টি-টোয়েন্টির এমন আলোকোজ্জ্বল আবির্ভাব হয়নি। তবে মুম্বাই চ্যাম্পসের অধিনায়ক হয়ে ২০০৭-০৮ মৌসুমে খেলেছেন আইসিএলে। ওয়েবসাইট।প্লাতিনির ভালোবাসা১৯৮৭ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার আগে পাঁচ বছর খেলেছেন জুভেন্টাসে। সম্পর্কছেদের ২৩ বছর পরও জুভেন্টাস এখনো মিশেল প্লাতিনির ভালোবাসার নাম, ‘জুভেন্টাস সব সময়ই আবেগের এক নাম।’ জুভেন্টাসের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে মিশে আছে ইতালির বিখ্যাত ‘অ্যাগনেল্লি’ পরিবারের সম্পর্ক। ১৮৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই যে সম্পর্কের শুরু তা শত বছর পেরিয়েও অটুট। তুরিনের ক্লাবটির বর্তমান সভাপতি আন্দ্রেয়া অ্যাগনেল্লি। মাঝে সভাপতির দায়িত্ব পালন করেছেন আরও দুজন। একজন ছিলেন সাম্মানিক সভাপতি। ঋণের বোঝাটা একটু হালকা করতে জুভেন্টাস তাই নতুন স্টেডিয়ামের নাম রেখেছে ‘অ্যাগনেল্লি স্টেডিয়াম’। আগামী বছর উদ্বোধন হতে যাওয়া এই স্টেডিয়ামের প্রশ্নে এক অর্থে প্লাতিনি নিরাবেগ, নিরপেক্ষ। কারণ তিনি উয়েফা সভাপতি। তবে এই পরিচয়ের বাইরে প্লাতিনির অনুভূতিটা অন্যরকম। ১৪৭টি ম্যাচ খেলে ৬৮টি গোল করা স্মৃতি জড়ানো ক্লাবটিকে প্লাতিনি ভুলেননি কী করে! ওয়েবসাইট।যোগ্য চাচাইংল্যান্ড জাতীয় দল শুধু নয়, বলে রেখেছেন ২০১২ ইউরোর পর কোচিং পেশাই ছেড়ে দেবেন ফ্যাবিও ক্যাপেলো। তা ক্যাপেলোর পর কে হবেন ইংল্যান্ডের কোচ? ল্যাম্পার্ডের পছন্দ হ্যারি রেডন্যাপ। অতীতে অনেকবারই ইংল্যান্ডের কোচ হওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়া রেডন্যাপ আবার আলোচনায় এবারের চ্যাম্পিয়নস লিগে টটেনহামের সাফল্যে। ওয়েস্টহামে থাকাকালে এই রেডন্যাপই ছিলেন ল্যাম্পার্ডের কোচ। তবে ল্যাম্পার্ডের রেডন্যাপ-বন্দনার কারণ, তিনি তাঁর আপন চাচা। পারিবারিক এই সম্পর্ক টেনে ল্যাম্পার্ড বলছেন, ‘আমি হ্যারির কথাই বলব। তিনি ইংল্যান্ডের পরবর্তী কোচ হলে আমি গর্বিত হব। তা ছাড়া স্বদেশি কোচ খুঁজলে হ্যারি নিশ্চিতভাবেই যোগ্য একজন।’ ওয়েবসাইট।