টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উভয় সংকটনিউজিল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারের মুখেই ঘেমে-নেয়ে একাকার ব্রাডলি ওয়াটলিং। শফিউল ইসলামের ওভারটি শেষেই পানি নিয়ে মাঠে ঢুকতে হলো নিউজিল্যান্ডের দ্বাদশ ব্যক্তিকে। চোখ-মুখ, মাথা পুরো ধুয়ে তবেই স্বস্তি পেলেন ওয়াটলিং। কদিন আগে কিউইদের চিন্তা ছিল বৃষ্টি, এখন আবার প্রচণ্ড গরম। শুধু মাঠের বাংলাদেশ নয়, বাংলাদেশের আবহাওয়ার বৈপরীত্যেও অস্বস্তিতে নিউজিল্যান্ড।সাকিব-দর্শনবোলিংয়ে ক্রমাগত পরিবর্তন আনেন সাকিব আল হাসান। তাঁর ক্যাপ্টেন্সির একটা দর্শনই হলো ব্যাটসম্যানকে কখনোই কোনো পরিকল্পনায় স্থির থাকতে দেওয়া যাবে না। কিন্তু কাল মনে হয় নিজের সব রেকর্ড ছাড়িয়ে গেলেন সাকিব। ষষ্ঠ বোলার হিসেবে মাহমুদউল্লাহকে এনেছেন নিউজিল্যান্ড ইনিংসের ১৯তম ওভারেই। তবে কাল অন্তত সাকিব যে সফল, সেটা আর বলার অপেক্ষা রাখে না!হাতে-কলমে শিক্ষাবাংলাদেশের শিক্ষা নিয়ে কাল বাংলাদেশকেও ছাড়িয়ে গেল নিউজিল্যান্ড! তিনজন স্পেশালিস্ট স্পিনার নিয়ে নামা বাংলাদেশ স্পিনার এনেছিল ইনিংসের পঞ্চম ওভারে। বাংলাদেশের সাফল্য দেখেই হয়তো তিন পেসার নিয়ে নামা নিউজিল্যান্ড স্পিন আনল ইনিংসের চতুর্থ ওভারেই। ১৯৯২ বিশ্বকাপে অফ স্পিনার দীপক প্যাটেলকে দিয়ে বোলিং ওপেন করিয়ে হইচই ফেলে দিয়েছিল নিউজিল্যান্ড। প্যাটেল যাওয়ার পর নিউজিল্যান্ডের বোলিং আক্রমণে এত আগে স্পিন এসেছে কি না, গবেষণার ভালো বিষয় হতে পারে এটা।প্রকৃতির ডাক!আউট হয়েছেন কাইল মিলস, অথচ উসাইন বোল্টের গতিতে ড্রেসিংরুমের দিকে ছুটে গেলেন রস টেলর! মিলসের সঙ্গে ৭২ রানের জুটিটা ভাঙার পর সব দায়িত্ব ছিল টেলরের ওপর, এ জন্যই হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিয়ে একটু হালকা হতে গিয়েছিলেন কিউই সহ-অধিনায়ক। ভবিষ্যৎটা পড়তে পারলে অবশ্য এত কষ্ট করতে হতো না টেলরকে। হালকা হয়ে ফেরার পর যে একটি বলও খেলতে হয়নি তাঁকে! পাঁচ বলের মধ্যে ২ উইকেট নিয়ে নিউজিল্যান্ড ইনিংস শেষ করে দিয়েছেন মাহমুদউল্লাহ।নতুন দিনজয়সূচক রান আসতেই উইকেটে থাকা দুই ব্যাটসম্যানের উল্লাস ও ড্রেসিংরুম থেকে সতীর্থদের ছুটে যাওয়া—বড় দলের বিপক্ষে বাংলাদেশের জয় মানেই তো এই। কিন্তু কাল কী হলো? কাইল মিলসের বলে জয় এনে দেওয়া বাউন্ডারিটি মেরে খুব স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে গেলেন সাকিব আল হাসান। প্রতিপক্ষ-আম্পায়ারের সঙ্গে হাত মেলালেন, এরপর হাঁটা দিলেন ড্রেসিংরুমের দিকে। যেন এ আর এমন কী! কী বুঝলেন? বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ দিনগুলোর এক টুকরো ছবি! ক ম্যাককালাম ব ম্যাককালামবাজেভাবে হারা ম্যাচটিও একটু অন্যরকম হয়ে থাকবে ম্যাককালাম ভাইদের জন্য। ছোট ভাই অনেক দিন থেকেই দলের গুরুত্বপূর্ণ অংশ, বড় ভাই সবে দলে জায়গা পাকা করতে শুরু করেছেন। একজন বোলার, আরেকজন ব্যাটসম্যান বলে একসঙ্গে দুজনের ব্যাটিং প্রায় করাই হয় না। তবে কাল স্কোরবোর্ডে তাঁরা থাকলেন পাশাপাশি। নাথান ম্যাককালামের বলে মিডঅফ থেকে শাহরিয়ার নাফীসের ক্যাচ নিলেন ব্রেন্ডন ম্যাককালাম, এ ম্যাচে উইকেটকিপার তিনি ছিলেন না। ওয়ানডে ক্রিকেট এই প্রথম দেখল ‘ক ম্যাককালাম ব ম্যাককালাম।’ ২ ম্যাচে ৩!দুই ম্যাচ শেষে বাংলাদেশ পিছিয়ে ৩-০-তে! চমকাবেন না, বলা হচ্ছে বাংলাদেশের পেসারদের কথা। দুই ম্যাচে তিনজন পেসারকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে গেছেন মাশরাফি বিন মুর্তজা ও নাজমুল হোসেন। কাল নিউজ্যান্ডের ব্যাটিংপাওয়ার প্লের শুরুর ওভারটি করতে গিয়েই শফিউল ইসলাম চোট পেয়ে মাঠ ছাড়লেন। যেভাবে একের পর এক দুর্ভাগ্যের শিকার হচ্ছেন পেসাররা, আগামী ম্যাচ থেকে আর কেউ হয়তো পেস বোলিংটা করতেই চাইবেন না। তবে প্রতিপক্ষের দুর্ভাগ্য একটু ছুঁয়ে গেল নিউজিল্যান্ড ক্রিকেট দলকেও। ফিল্ডিংয়ের সময় কাল মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন শ্যানন স্টুয়ার্ট। তবে মিলস-সাউদিরা স্বস্তি পাবেন এই ভেবে যে স্টুয়ার্ট ব্যাটসম্যান, পেসার নন!  আরিফুল ইসলাম