টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষে ইমরুল, সাকিবএকসময় আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হতো বাংলাদেশের ক্রিকেটারদের। সেই সময় পেছনে পড়েছে অনেক আগেই। কাল যেমন মাঠে নেমেই এ বছর সবচেয়ে বেশি ওয়ানডে খেলা ক্রিকেটার হয়ে গেলেন ইমরুল কায়েস ও সাকিব আল হাসান। এই দুজনের সমান ২৫টি ম্যাচ খেলেছেন ক্যামেরন হোয়াইটও, ২৪টি করে খেলেছেন মাইক হাসি, মাহমুদউল্লাহ ও সুরেশ রায়না। তবে এ বছর অস্ট্রেলিয়ার আর ওয়ানডে নেই, ভারতের আছে তিনটি। জিম্বাবুয়ে সিরিজের শেষ তিনটি ম্যাচ খেললে রেকর্ডটি তাই ইমরুল, সাকিবেরই থাকবে। অথচ প্রথম ২৫টি ম্যাচ খেলতে বাংলাদেশের লেগেছিল ১২ বছর!মাশরাফি আবারওপ্রত্যাবর্তনের ম্যাচের সেই ভুতুড়ে প্রথম বলের পর আগ্রহ ছিল কাল মাশরাফি বিন মুর্তজার প্রথম বল নিয়ে। প্রথম ম্যাচের মতো লেগ স্টাম্পের দুই হাত বাইরে করেননি, তবে বল ছিল লেগ স্টাম্পেই। লেগ বাই থেকে আসে দুই রান। পরের বলে রান নেই। তৃতীয় বল আবার লেগ স্টাম্পে, এবার ফ্লিক করে স্কয়ার লেগ বাউন্ডারিতে পাঠালেন ব্রেন্ডন টেলর। আবারও মাশরাফির শুরুটা হলো ভুলে যাওয়ার মতো।আর্দ্রতা তত্ত্বসকাল নয়টায় ম্যাচ শুরু। সকালের আর্দ্রতা কাজে লাগাতে টানা দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং নিলেন সাকিব আল হাসান। কিন্তু যাঁদের কথা ভেবে সাকিবের এই সিদ্ধান্ত, সেই পেসাররা প্রথম ম্যাচের মতো ব্যর্থ কালও। প্রথম ম্যাচের মতো কাল অবশ্য উইকেটশূন্য থাকতে হয়নি, দ্বিতীয় ওভারেই ব্রেক থ্রু দিয়েছেন শফিউল ইসলাম। তবে রানের গতিতে লাগাম পরাতে পারেননি। সপ্তম ওভারেই তাই আক্রমণে স্পিনার!অন্য সাকিবউইকেট পাওয়ার পর মিষ্টি একটা হাসি সাকিবের ট্রেডমার্ক হয়ে গেছে, উদ্যাপনও কখনো বাঁধভাঙা হয় না। আগের ম্যাচের পরাজয়ের কারণেই হোক বা ম্যাচের পর ঘটে যাওয়া নানা ঘটনার কারণে, কাল প্রতিটি উইকেট পাওয়ার পর মনে হলো যেন প্রতিপক্ষকে ছিঁড়েখুঁড়ে খাবেন। প্রতিপক্ষ অধিনায়ক বলেই কিনা, এই ভঙ্গির চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখা গেল চিগুম্বুরাকে বোল্ড করার পর। সতীর্থরা ধরেই রাখতে পারছিলেন না বাংলাদেশ অধিনায়ককে!শঙ্কা ও স্বস্তিইনিংসের ২০তম ওভারে নাঈমের বলে সুইপ করেছিলেন দাবেংওয়া। স্কয়ার লেগ থেকে দৌড়ে ফাইন লেগে ডাইভ দিয়ে বলটা ফেরালেন মাশরাফি, মাটিতে পড়ে থাকলেন অনেকক্ষণ। হঠাৎ নিশ্চুপ গ্যালারি। ভুতুড়ে ইনজুরি তো কম আসেনি মাশরাফির, তবে কী আবারও! খানিক পরে উঠে স্বাভাবিকভাবেই হাঁটা শুরু করলে ফিরে এল স্বস্তি। তবে অস্বস্তিতে তখন তৃতীয় আম্পায়ার। বলটা বাউন্ডারি হয়েছে কি না বুঝতে গলদঘর্ম হচ্ছিলেন শরফুদ্দৌলা। মিনিট তিনেক জানালেন, মাশরাফির ঝুঁকি স্বার্থক, চার হয়নি।‘বীর’ জুনায়েদবাংলাদেশ ইনিংসের ১৯তম ওভার, সবে জমতে শুরু করেছে রকিবুল-জুনায়েদের জুটি। ধারাভাষ্যকার শামীম চৌধুরী বললেন, কোনো বীরত্ব দেখানোর প্রয়োজন নেই বাংলাদেশের ব্যাটসম্যানদের, সিঙ্গেল নিয়ে খেললেই জয় চলে আসবে। কথাটি শেষ হয়েছে কি হয়নি, প্রসপার উতসেয়ার ঝুলিয়ে দেওয়া বল স্লো সুইপে মিড উইকেটের ওপর দিয়ে সীমানা ছাড়া করলেন জুনায়েদ!রকিবুলের ‘প্রথম’রকিবুল হাসানের প্রত্যাবর্তন ইনিংসটি ছিল একদম ‘টিপিক্যাল রকিবুল ইনিংস।’ উইকেটে গিয়ে থিতু হতে সময় নিয়েছেন, প্রথম ৩৫ রান এসেছে ৬৪ বলে। পরের ৩০ রান মাত্র ১৩ বলে, চারটি চার ও এক ছক্কায়। উতসেয়াকে মারা ছক্কাটিতেই পঞ্চাশ ছুঁয়েছেন রকিবুল, এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে কোনো মাইলফলক ছুঁলেন ছয় মেরে। ক্রীড়া প্রতিবেদক