টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুই’ মাশরাফিচার মাস পর মাঠে নেমে প্রায় ভুলে যাওয়া এক স্বাদ পেলেন মাশরাফি বিন মুর্তজা। জার্সি নম্বর দুই হতে পারে, কিন্তু বল হাতে তিনি বরাবরই এক নম্বর। একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বশেষ ইনিংসের প্রথম বলটি করেননি ২০০৭ সালে আফ্রো-এশিয়া কাপে, চেন্নাইয়ে এশিয়া একাদশের হয়ে প্রথম ওভারটি করেছিলেন মোহাম্মদ আসিফ। বাংলাদেশের জার্সি গায়ে মাশরাফি সর্বশেষ দ্বিতীয় ওভার বোলিং করেছিলেন এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই, ২০০৬ সালে চট্টগ্রামে। সব মিলিয়ে ১১৯ ইনিংসের ১০৮টিতেই প্রথম ওভার করেছেন মাশরাফি, দ্বিতীয় ওভার করেছেন ৭টিতে। তিন নম্বরে বোলিং করতে এসেছেন তিনবার। ক্যারিয়ারে একবারই চার নম্বর বোলার হিসেবে বোলিং করেছিলেন। মজার ব্যাপার, ক্যারিয়ারের সেরা বোলিংও করেছেন সেদিনই (কেনিয়ার বিপক্ষে ৬/২৬)।প্রিয় শটে মৃত্যুযে শট বেশি ভালো খেলেন, সেই শটেই নাকি ব্যাটসম্যানরা আউট হন সবচেয়ে বেশি। কাল যেমন হলেন ব্র্যাড হাডিন। লেগের দিকে একটু সরে, জায়গা বানিয়ে অফ স্টাম্পের বল খেলা হাডিনের প্রিয় শটগুলোর একটি। কাল মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই এই শট খেলে চার পেয়েছেন। আরেকবার একই শট খেলতে গিয়েই বিপদ, মাশরাফির স্লোয়ার ইনকাটার তাঁকে বোকা বানিয়ে লাগল স্টাম্পে।‘ডাবল’ বিরক্তিসতীর্থের ডাকে সাড়া দিয়ে তৃতীয় রান নিতে গিয়ে রানআউট, মেজাজটা এমনিতেই বিগড়ে ছিল রিকি পন্টিংয়ের। সম্ভাবনাময় একটা ইনিংসের অপমৃত্যুতে হতাশ হয়ে বের হয়ে যাচ্ছিলেন। বাউন্ডারি সীমানা পার হওয়ার ঠিক আগ মুহূর্তে পেছন থেকে ডেকে থামালেন আম্পায়ার। পন্টিংয়ের শটটি ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ডাইভ দিয়ে ফিরিয়েছিলেন শফিউল ইসলাম। তৃতীয় আম্পায়ারের কাছে মাঠের আম্পায়ার খোঁজ নিচ্ছিলেন চার হয়েছে কি না। সে ক্ষেত্রে বেঁচে যেতেন পন্টিং। কিন্তু টিভি রিপ্লে নিশ্চিত করল, শফিউল বাউন্ডারি লাইনের ভেতর থেকেই ফিল্ডিং করেছেন। আরেক দফা বিরক্তি নিয়ে মাঠ ছাড়তে হলো পন্টিংকে। অধিনায়ক ক্লার্কের হাজারএমনিতে ‘স্লগ সুইপ’ খুব একটা খেলেন না মাইকেল ক্লার্ক। কাল বেশ কটি খেললেন। এর একটিতে আবদুর রাজ্জাককে মিড উইকেট সীমানার বাইরে পাঠিয়ে ছুঁয়ে ফেললেন অধিনায়ক হিসেবে হাজার রানের মাইলফলক। একটু গোলমেলে লাগতে পারে, পূর্ণকালীন অধিনায়ক হিসেবে নাকি কালই অভিষেক হলো ক্লার্কের! তা হয়েছে। কিন্তু রিকি পন্টিংয়ের ডেপুটি তো অনেক দিন ধরেই। নানা সময় পন্টিংয়ের অনুপস্থিতিতে নয় নয় করেও ২৪টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন। ২৫ ম্যাচে হাজার রান, দারুণই বটে!লির রিভিউবিশ্বকাপে আলোচিত বিষয়গুলোর একটি ছিল রেফারেল পদ্ধতি। মাত্রই শেষ হয়েছে বিশ্বকাপ, ‘হ্যাং ওভার’ মনে হয় এখনো কাটাতে পারেননি ব্রেট লি। তাঁর লেগ স্টাম্পের বাইরের একটি বলে গ্লান্স করার চেষ্টা করেছিলেন সাকিব, ব্যাটে-বলে হয়নি। শরীরের কোথাও লাগেওনি। কিন্তু আম্পায়ার ওয়াইডের সংকেত দিতেই লি যেন আকাশ থেকে পড়লেন, শরীরের ভাষায় বোঝাতে চাইলেন এটা ওয়াইড নয়। কিন্তু আম্পায়ার অনড়। এবার খুব সিরিয়াস ভঙ্গিতে রেফারেল চাইলেন লি। এই সিরিজে রেফারেল নেই, তাতে কী, চাইতে তো আর দোষ নেই!চার ইনিংসে ১!অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৬ সিরিজটা কখনোই ভুলবেন শাহরিয়ার নাফীস। ফতুল্লা টেস্টের সেই সেঞ্চুরি নিশ্চিতভাবেই তাঁর ক্যারিয়ারের সেরা ইনিংস। তবে ওই সিরিজের শেষ দুই ওয়ানডেতে করেছিলেন টানা শূন্য। কালকের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছিলেন আর একটিই, ২০০৭ বিশ্বকাপের ওই ম্যাচে রানের খাতা খুলে শূন্যের হ্যাটট্রিক হতে দেননি। তবে আর এগোতে পারেননি। ১ রানেই আউট। কাল আবার শূন্য—সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে শাহরিয়ারের সর্বশেষ চার ইনিংস ০, ০, ১, ০!সাকিবের তিন হাজারব্যাটিংয়ে ফিফটি, বল হাতে কিপটে বোলিং—দলের এমন হারে সবকিছুই পানসে লাগার কথা সাকিব আল হাসানের। তার পরও এই ম্যাচটিকে হয়তো মনে রাখবেন সাকিব, দ্বিতীয় বাংলাদেশি হিসেবে যে করে ফেললেন ওয়ানডেতে তিন হাজার রান! বর্তমান অধিনায়কের সামনে আছেন কেবল সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল (৩৩৭২)।গ্যালারিতে আর্জেন্টিনা!বাংলাদেশের জাতীয় পতাকা অসংখ্য আছে, আছে একাত্তরের সেই মানচিত্রসহ পতাকাও। কত বিচিত্র সব ব্যানার! কিন্তু গ্যালারিতে একজনের হাতে একটি পতাকা দেখে ভিড়মি খাওয়ার জোগাড় প্রায় সবার। পতাকাটা যে আর্জেন্টিনার! বিশ্বকাপ ক্রিকেটের রেশ এখনো থাকে পারে, কিন্তু এই ম্যাচকে বিশ্বকাপ ফুটবলের কোনো ম্যাচ মনে করা একটু কঠিন না! কে জানে, বিশ্বকাপ ফুটবলে প্রিয় দলের কোনো খেলা মাঠে গিয়ে দেখা হবে না, এই দুঃখ ভুলতেই হয়তো দুধের স্বাদ ঘোলে মেটানো আরকি!সৌন্দর্য বর্ধন আর হরণদুই দলের ড্রেসিংরুমের সামনে একচিলতে ফুলের বাগান। বিশ্বকাপের সময় থেকেই আছে। গত পরশুও ছিল। কিন্তু ম্যাচের দিন সকালে মাঠে বাংলাদেশের ড্রেসিংরুমের সামনে বাগানটি থাকলেও অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের সামনে ফুলগাছগুলো উধাও! রহস্য উদ্ধারে এগিয়ে এলেন বিসিবির এক কর্মকর্তা। ওই বাগানের বেশির ভাগ গাছগুলোই নাকি মরে যাচ্ছিল। সৌন্দর্য বর্ধনের চেয়ে সৌন্দর্য হরণই নাকি বেশি হচ্ছিল ওতে। তাই তুলে ফেলা হয়েছে। তবে শিগগিরই লাগানো হবে নতুন গাছ। আরিফুল ইসলাম