টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকি ‘টেন্ডুলকার’ পন্টিং!শচীন টেন্ডুলকারের মতো করে ক্যারিয়ারের পুনর্জাগরণের কথা সম্প্রতি অনেকবার বলেছেন রিকি পন্টিং। এ জন্যই কি ব্যাটিং-অর্ডারে টেন্ডুলকারের জায়গায় উঠে এলেন? চাইলে কত কিছুই মেলানো যায়! ব্র্যাড হাডিনকে বিশ্রাম দেওয়ায় কাল অস্ট্রেলিয়ার ইনিংস উদ্বোধন করলেন পন্টিং, ৩৬২ ম্যাচের ক্যারিয়ারে মাত্র তৃতীয়বার। ১৯৯৯ সালে প্রথম ওপেন করে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন অপরাজিত ৮৭। ১০ বছর পর আবার ওপেন করে ভারতের বিপক্ষে ৫৯। কাল ৪৭, ওপেনিংয়ে যে রেকর্ড, টেন্ডুলকারের মতো ওপেনার হয়ে গেলেই পারেন!তাণ্ডবলীলাপ্রথম ৩০ বলের ১৩টি ডট বল। বাকি ১৭ বলে কত রান হতে পারে? ওয়াটসন-পন্টিংয়ের তাণ্ডবে অস্ট্রেলিয়া কাল করল ৫৫। এই ১৭ বলের ১৩টিই যে পেরিয়েছে বাউন্ডারি সীমানা। প্রথম ৫ ওভারেই ১১টি চার, ১টি ছয়! এর চেয়েও বিস্ময়কর, ওই ছয়টি মেরেছিলেন পন্টিং, ওয়াটসন নন!কাকতালীয় ৫.২অস্ট্রেলীয় ইনিংসের ৫.২ ওভার শেষে স্কোর কার্ডের অদ্ভুত চেহারা। রান করা, রান দেওয়া, বল করার অদ্ভুত মিল। মাশরাফি তখন পর্যন্ত বল করেছিলেন ১৪টি, রান দিয়েছিলেন ২৪। রিকি পন্টিংয়ের রানও তখন ১৪ বলে ২৪! বিস্ময়ের বাকি ছিল আরও। তখন পর্যন্ত ১৮ বল করেছিলেন শফিউল, রান দিয়েছিলেন ৩৫। শেন ওয়াটসনের রানও তখন ১৮ বলে ৩৫!এলবিডব্লু আর বোল্ডের মাঝেপ্রথম ওয়ানডেতে ৩২ বলে ৩৭ করে আবদুর রাজ্জাকের বলে এলবিডব্লু হয়েছিলেন। কাল সেই রাজ্জাকেরই ফ্লাইট মিস করে বোল্ড। এই দুইয়ের মাঝে শেন ওয়াটসন যা করেছেন, সেটির জন্য কোন বিশেষণ প্রযোজ্য, আপনিই ঠিক করুন। ১৩৫ বলে ২৫৭ রান। এর চেয়েও ভয়াবহ তথ্য, ২৫৭-র ২১২-ই বাউন্ডারি থেকে, ২৬ চার আর ১৮ ছক্কা!ট্রিপল ফিফটি ইনিংসের ৩৪তম ওভারে মাহমুদউল্লাহকে পুল করে চার মেরে একসঙ্গে তিন ফিফটি হয়ে গেল মাইক হাসির! ভাবছেন কৌতুক? ওই চারেই ফিফটি হয়েছে মি. ক্রিকেটের, বল খেলেছিলেন ৫০টি, সময়ও লেগেছিল ৫০ মিনিট! হাসির ‘প্রথম’ সেঞ্চুরিশিরোনাম দেখে অবাক হচ্ছেন? কালকের সেঞ্চুরি তো ওয়ানডেতে মাইক হাসির তৃতীয়! একদম ঠিক। কিন্তু আগের দুটো সেঞ্চুরিই ছিল অধিনায়ক হাসির, ২০০৬ সালে কুয়ালালামপুরের ডিএলএফ কাপে প্রথমটি, ২০০৭ সালের চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে দ্বিতীয়টি। অধিনায়ক হিসেবে ৪ ম্যাচেই দুটি সেঞ্চুরি। পরের ৯৭ ম্যাচেও যখন আর সেঞ্চুরির দেখা নেই, মনে হচ্ছিল অন্তত এ জন্য হলেও হাসিকে আরেকবার অধিনায়কত্ব দেওয়া উচিত। সেই ঝামেলায় আর যেতে হয়নি, কালই এল একই সঙ্গে তৃতীয় আর ‘প্রথম।’ম্যাশ-মিচের ১৫০একজনের ছিল শততম ম্যাচ, আরেকজনের ১২০তম। তবে দুজনই ছুঁয়েছেন একই মাইলফলক, ওয়ানডেতে দেড় শ উইকেট। তামিমকে বোল্ড করে ১০০তম ম্যাচে ১৫০ উইকেট হয়ে গেছে মিচেল জনসনের, ফার্গুসনকে কাপালির ক্যাচ বানিয়ে মাইলফলক ছুঁয়েছেন মাশরাফি। ১৫০ ছোঁয়া দ্বিতীয় বাংলাদেশি মাশরাফি, জনসন অষ্টম অস্ট্রেলিয়ান। ‘উল্টো’ ইমরুল১ থেকে ২-এ যেতে ২৬ বল, ৪১ বলে ৫, দ্বিতীয় ওয়ানডেতে এই ছিলেন ইমরুল কায়েস। কাল সেই ইমরুলের ৫ পেরোতে লেগেছে ৭ বল, ৪১তম বল খেলার পর রান ছিল ৪৩! ফিফটি করেছেন সমান বলে। এর চেয়ে কম বলে ফিফটি করেছিলেন একবারই, গত জুলাইয়ে হল্যান্ডের বিপক্ষে ৩০ ওভারের ম্যাচটিতে ৪৫ বলে। তবে ওই ম্যাচে ৫২ করেই আউট হয়েছিলেন, কাল করলেন ৯৩! আরিফুল ইসলাম