টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের অভিষেকবাংলাদেশ-জিম্বাবুয়ের ওয়ানডে দিয়ে ২০০৬ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক অভিষেক মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের, বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে। পরের বছরের মে মাসে টেস্ট অভিষেক বাংলাদেশ-ভারত টেস্ট দিয়ে, বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ২৩৯ রানে। ৫১ ওয়ানডে ও ৬ টেস্টের পর কাল টি-টোয়েন্টি অভিষেক হলো মিরপুরের। ফলাফল বাংলাদেশের ৩ উইকেটে জয়।সিক্স এ সাইড!টি-টোয়েন্টি আরও অনেক কিছুর মতো ক্রিকেটে এনেছে ডাগ-আউট। কিন্তু মিরপুরের ডাগ-আউট দেখে যে কারও মনে হতে পারে, টি-টোয়েন্টি নয়, ম্যাচ বুঝি সিক্স-এ-সাইড। আসন যে মাত্র ছয়টি! ফতুল্লায়ও ছিল ঠিক একই রকম ডাগ-আউট, প্রস্তুতি ম্যাচে সেটা না হয় চালিয়ে নেওয়া যায়। কিন্তু আন্তর্জাতিক ম্যাচেও এই মিনি ডাগ-আউট দৃষ্টিকটুই ঠেকেছে। স্যামুয়েলসের ছক্কা ১কালকের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মারলন স্যামুয়েলসের সর্বশেষ ছক্কাটি ছিল চার বছর আগে, প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে জোহানেসবার্গে এই বাংলাদেশের বিপক্ষেই। বোলার ছিলেন মোহাম্মদ আশরাফুল। মাঝে ৬ ইনিংস ব্যাট করেও হাওয়ায় ভাসিয়ে বলকে সীমানা ছাড়া করতে পারেননি। আবার বাংলাদেশকে পেয়ে যেন ছয় মারার ইচ্ছেটা মাথাচাড়া দিয়ে উঠল, প্রথম বলেই রুবেলকে পুল করে ছয়! স্যামুয়েলসের ছক্কা ২অফ স্টাম্পের বাইরে হাফভলি গ্যালারিতে পাঠিয়ে ফতুল্লার প্রস্তুতি টি-টোয়েন্টিতে সেঞ্চুরি ছুঁয়েছিলেন স্যামুয়েলস। বোলার ছিলেন আলাউদ্দিন বাবু। ফতুল্লায় যেখানে শেষ করেছিলেন, কাল স্যামুয়েলস যেন শুরু করলেন সেখান থেকেই। নিজের তৃতীয় বলেই ঠিক একইভাবে ছয় রুবেলকে। এবার অবশ্য বল গ্যালারিতে যায়নি, তবে রান তো আর কম হয়নি!৬.৬৯সাকিব আল হাসান আর আবদুর রাজ্জাক—কালকের আগে বাংলাদেশের দুই বাঁহাতি স্পিনারের টি-টোয়েন্টি ইকোনোমি রেট ছিল ৬.৬৯। কালকের ম্যাচ শেষেও রাজ্জাকের ইকোনোমি থাকল একই। সাকিব হয়তো ভাবলেন, রাজ্জাকের সঙ্গেই থাকা দরকার, প্রথম ৩ ওভারে মাত্র ১৩ রান দিলেও শেষ ওভারে দিয়ে ফেললেন ১২। তার পরও অবশ্য সঙ্গে থাকা হয়নি, সাকিবের ইকোনোমি এখন ৬.৬৬!ইমরুলের ‘বউনি’প্রথম রানের জন্য ৯ বল অপেক্ষা, টি-টোয়েন্টির বিবেচনায় যথেষ্টই বেশি। ইমরুল কায়েসের নিশ্চয়ই মনে হচ্ছিল, অপেক্ষাটা আরও অনেক দীর্ঘ, তাঁর এই ৯ বল ছড়িয়ে আছে যে ৩ ম্যাচে! অভিষেক টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে আউট হয়েছিলেন ২ বলে শূন্য করে, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ বলে ০। অবশেষে কাল প্রথম বলেই রামপলকে দারুণ এক চারে খুললেন রানের খাতা। অপেক্ষার জ্বালা জুড়াতেই যেন পঞ্চম বলে ডাউন দ্য উইকেটে এসে ছয়!‘গোল্ডেন’ সাকিবরান না করলে না-ই, বল একদমই নষ্ট করা যাবে না—সাকিবের মন্ত্র বুঝি এটাই। কালকেরটিসহ টি-টোয়েন্টিতে দুবার শূন্য রানে আউট হলেন, দুবারই প্রথম বলে। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ‘ডাক’ ১০টি, যার ছয়টিই ‘গোল্ডেন ডাক’, মানে প্রথম বলেই আউট! শ্লথতম দিন স্মরণআন্তর্জাতিক ক্রিকেটে ১১ অক্টোবর বিখ্যাত (কিংবা কুখ্যাত!) হয়ে আছে ইতিহাসের শ্লথতম দিন হিসেবে। ১৯৫৬ সালের করাচি টেস্টের প্রথম দিনে ৫৩.১ ওভার খেলে ৮০ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া, দিন শেষে পাকিস্তান করতে পেরেছিল ২ উইকেটে ১৫। পুরো একদিনে রান উঠেছিল মাত্র ৯৫! কাল দুদলই যেন শ্লথতম দিনের ৫৫ বছর পূর্তি উদ্যাপনে নেমেছিল। মারলন স্যামুয়েলস ও মুশফিকুর রহিমই ছিলেন যা একটু ব্যতিক্রম, তাছাড়া টি-টোয়েন্টির আমেজ খুঁজে পাওয়া যায়নি আর কারও ব্যাটিংয়েই!লেজেগোবড়ে টিভি সম্প্রচারম্যাচে অনেকবারই বল অনুসরণ করতে পারেনি টিভি ক্যামেরা। বল-রানের টানাপোড়েনে শেষের দিকে যখন উত্তেজনা তুঙ্গে, ক্যামেরা অনেকক্ষণ ধরে থাকল আম্পায়ার নাদির শাহর দিকে! এটা ঠিক, এই সিরিজ নিয়ে বাকি ক্রিকেট বিশ্বের আগ্রহ একদমই তলানিতে। কিন্তু তাই বলে টিভি সম্প্রচারের এতটা যা-তা অবস্থা!  ক্রীড়া প্রতিবেদক