টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাগত পর্ব ১শুক্রবার সকালে যাঁর বলে রক্ত ঝরিয়ে উইকেট ছেড়েছিলেন, সোমবার সকালে আবার উইকেটে গিয়ে সেই ফিদেল এডওয়ার্ডসকেই পেলেন শাহরিয়ার নাফীস। ওই আঘাতের জন্য ‘স্যরি’ বলে এডওয়ার্ডস এটাও যোগ করেছিলেন, ‘কিন্তু এটাই ক্রিকেট।’ সেটাই যেন কাল বুঝিয়ে দিলেন বার্বাডিয়ান ফাস্ট বোলার। শরীর ধেয়ে আসা দুরন্ত গতির এক বাউন্সারেই স্বাগত জানালেন শাহরিয়ারকে। এবার আর হুক করেননি শাহরিয়ার, ছেড়ে দিয়েছেন বলে চোখ রেখে।স্বাগত পর্ব ২অভিষেক তিন দিন আগেই, তবে টেস্ট ক্রিকেটের স্বাদ সত্যিকার অর্থে কালই প্রথম পেলেন নাসির হোসেন। টেস্ট ক্রিকেটের কঠিন জগতের সঙ্গে পরিচয়টাও হয়ে গেল সঙ্গে সঙ্গেই। পাঁজর ধেয়ে আসা বাউন্সারে নাসিরকে স্বাগত জানালেন এডওয়ার্ডস। এমন সম্ভাষণে ভড়কে যাওয়া ভাবটা তখনো হয়তো কাটেনি, পরের বলটি এডওয়ার্ডস করলেন নিখুঁত এক ইয়র্কার। পড়িমড়ি করে ঠেকালেন নাসির। তবে কঠিন এই জগতের সঙ্গে মানিয়ে নিলেন দ্রুতই। খুব বড় কিছু করতে পারেননি, তবে সম্ভাবনার ইঙ্গিত ঠিকই দিয়েছেন।শাহাদাত স্পেশালবাংলাদেশ ইনিংসের ১১৯তম ওভার। মারলন স্যামুয়েলসের করা দ্বিতীয় বলটি ছিল অফ স্টাম্পের বাইরে অনেকটা শর্ট। প্রথমে কাট করতে চেয়েছিলেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন। বল প্রত্যাশার চেয়েও ধীরে আসায় ওই পজিশনে থেকেই পুল করতে গেলেন। দুটি মিলিয়ে অদ্ভুত এক শটে শেষ পর্যন্ত বল গেল মিড অনে!ডুমুরের ফুলযে স্বাদ পেয়েছিলেন বাংলাদেশের মাত্র দুজন অধিনায়ক, মুশফিকুর রহিম সেই স্বাদ পেলেন অভিষেকেই—ইনিংস ঘোষণা! বাংলাদেশের প্রথম দুটি ইনিংস ঘোষণায় অধিনায়ক ছিলেন হাবিবুল বাশার, ২০০৪ সালে সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, পরের বছর বাংলাদেশের প্রথম জয়ের টেস্টে এমএ আজিজ স্টেডিয়ামে। ২০০৮ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইনিংস ঘোষণা করেছিলেন মোহাম্মদ আশরাফুল। ৭০ টেস্টের ১৩৭ ইনিংসে এই চারবারই ইনিংস ঘোষণা করতে পেরেছে বাংলাদেশ। প্রথম দুবার দ্বিতীয় ইনিংসে, পরের দুবার প্রথম ইনিংসে। ইনিংস ঘোষণার চার ইনিংসেই ৯ উইকেট হারিয়েছে বাংলাদেশ!‘ইনফিনিটি’ রানরেটওয়েস্ট ইন্ডিজ ইনিংস শুরুই হয়নি, তার আগেই স্কোর বোর্ডে উঠে গেছে ৫ রান! নিয়ম অনুযায়ী কোনো দলের এক ব্যাটসম্যান রান নেওয়ার সময় উইকেটের মাঝামাঝি দৌড়ালে প্রথমবার সতর্ক করা হয়। দ্বিতীয়বার অন্য কোনো ব্যাটসম্যানও যদি একই কাজ করে, তাহলে পেনাল্টি ৫ রান। বাংলাদেশের ইনিংসে প্রথম দিন সতর্ক করা হয়েছিল তামিম ইকবালকে, কাল নাসির একই কাজ করায় ওয়েস্ট ইন্ডিজ পেয়ে যায় ৫ রান। প্রথম বল হওয়ার আগেই ৫ রান, রানরেটের হিসাব করুন তো! হরিষে বিষাদদুরন্ত গতির বলে দুই দিকে ছিটকে পড়েছে দুই স্টাম্প, বেল উড়ে গেছে অনেক দূরে—বাংলাদেশের পেসাররা এমন মুহূর্ত খুব কমই উপহার দিতে পেরেছে। কাল পারলেন রুবেল হোসেন, নিজের প্রথম আর ইনিংসের দ্বিতীয় বলেই এলোমেলো করে দিলেন ক্রেইগ ব্রাফেটের স্টাম্প। উল্লাসে দুই হাত ওপরে তুলতে যাবেন, উল্টো হতাশায় রুবেলের দুই হাত চলে গেল কোমরে। আম্পায়ার কুমার ধর্মসেনা যে নো-বলের সংকেত দিয়ে বসে আছেন! চন্দরপলের প্রথমকাল নিজেকে যেন খানিকটা ভাঙার চেষ্টা করেছিলেন শিবনারায়ণ চন্দরপল। প্রথম বলেই ইলিয়াস সানিকে দারুণ এক সুইপে চার দিয়ে শুরু, পরেও বেশ আক্রমণাত্মক ছিলেন স্পিনের বিপক্ষে। এই সানিকেই পরে ডাউন দ্য উইকেটে এসে লং অনের ওপর দিয়ে ভাসিয়ে দিলেন টানা দুই বলে। বিশ্বাস করুন আর না-ই করুন, টেস্ট ক্রিকেটের ২২৮ ইনিংসে এই প্রথম টানা দুই বলে ছয় মারলেন চন্দরপল!শুভ জন্মদিন, বিশপ!পিঠের চোটের কারণে ক্রিকেট ক্যারিয়ারে সম্ভাবনার ধারেকাছেও যেতে পারেননি, তবে ধারাভাষ্যকার হিসেবে যথেষ্টই সফল ইয়ান বিশপ। ধারাভাষ্য দিতেই বাংলাদেশে থাকা সাবেক ফাস্ট বোলার কাল জীবনের ইনিংসে পূর্ণ করলেন ৪৪ বছর। ম্যাচ শেষে টিভি ক্রুদের রুমে কেক কাটা হলো, বিশপের মুখে কেক তুলে দিলেন আতহার আলী খান। মেটালেন দর্শকদের আবদারও। গাড়িতে উঠেছেন, এমন সময় অটোগ্রাফের আবদার নিয়ে হাজির কয়েকজন। তাঁদের কাছে আবার কাগজ নেই। নিজেই পকেট থেকে কাগজ বের করে অটোগ্রাফ দিলেন। গাড়ি থেকে নেমে অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে ছবি তোলার আবদারও মেটালেন। এই না হলে বিনয়!আরিফুল ইসলাম, চট্টগ্রাম থেকে