টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুইসিরিজ শুরুর আগে ছিল ৫৯, এখন বাংলাদেশের টেস্ট ক্রিকেটারের সংখ্যা ৬২। ইলিয়াস সানির দুর্ভাগ্যই কাল সৌভাগ্য বয়ে এনেছে সোহরাওয়ার্দী শুভর জন্য। প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি (৪২০৪), কিংবদন্তি বাঁহাতি স্পিনার উইলফ্রেড রোডসের ১৩৪তম জন্মদিনে বাংলাদেশে অভিষেক হলো আরেক বাঁহাতি স্পিনারের। সানির পর শুভ—বাঁহাতি স্পিনারের খনি বাংলাদেশে এই প্রথম দুজন বাঁহাতি স্পিনারের অভিষেক হলো পরপর দুই টেস্টে।আক্রমণাত্মক ব্রাফেটচট্টগ্রাম টেস্টে প্রথম বাউন্ডারি পেতে খেলেছিলেন ৯৫ বল, দ্বিতীয় বাউন্ডারি পেয়েছিলেন ১২৬তম বলে। সেই ক্রেইগ ব্রাফেটই কাল দারুণ আক্রমণাত্মক। ম্যাচের দ্বিতীয় বলেই দারুণ এক কাভার ড্রাইভে প্রথম চার, দ্বিতীয় চার ২০তম বলে স্ট্রেট ড্রাইভে। চট্টগ্রামে করেছিলেন ১৩৫ বলে ৩৩, স্ট্রাইক রেট ২৪.৪৪। কাল অনেক আক্রমণাত্মক, ১০২ বলে ৫০, স্ট্রাইক রেট ৪৯.০১।রুবেলের দুর্ভাগ্যপ্রথম ঘণ্টায় ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারকে আউট করার মতো একটা সুযোগও তৈরি করতে পারেননি বাংলাদেশের বোলাররা। প্রান্ত বদলে দ্বিতীয় স্পেলে ফিরে খানিকটা ভালো বোলিং করলেন রুবেল হোসেন। তাঁর ৭ বলের মধ্যে দুবার পাওয়েলের ও একবার ব্রাফেটের ব্যাটের কানা নিল। কিন্তু বিধি বাম, তিনটিই থার্ডম্যান দিয়ে চার!চন্দরপলের ২০ হাজারচট্টগ্রামে হতে হতেও হয়নি। অবশেষে কাল ৭ রানের মাথায় শিবনারায়ণ চন্দরপল ছুঁয়ে ফেললেন প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০ হাজার রান। ওয়েস্ট ইন্ডিজ ও গায়ানা ছাড়াও কাউন্টিতে খেলেছেন ল্যাঙ্কাশায়ার, ওয়ারউইকশায়ার ও ডারহামের হয়ে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি থেকে অবশ্য এখনো যোজন যোজন দূরে চন্দরপল। ৩৭৩৫৪ রান নিয়ে রেকর্ডটি গর্ডন গ্রিনিজের। গ্রিনিজ অবশ্য ম্যাচ খেলেছিলেন ৫২৩টি, গড় ৪৫.৮৮। চন্দরপলের এটি ২৭৫তম ম্যাচ, গড় ৫৫ ছুঁই-ছুঁই!বঞ্চিত নাঈমটেস্টে নিজের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন নাঈম ইসলাম। ২০০৮ সালের ডিসেম্বরে চট্টগ্রামে উইকেটের পেছনে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ফ্লিনের ক্যাচ নিয়েছিলেন মুশফিকুর রহিম। চলতি টেস্ট নাঈমের ষষ্ঠ, কিন্তু ওই উইকেটটিই হয়ে আছে নাঈমের একমাত্র। প্রথম উইকেট পেয়েছিলেন যাঁর সহায়তায়, কাল সেই মুশফিকই দ্বিতীয় উইকেট পাওয়া থেকে বঞ্চিত করলেন নাঈমকে। একটু লাফিয়ে ওঠা বলে পাওয়েলের ব্যাট ছুঁয়ে আসা সহজ ক্যাচটি গ্লাভসবন্দী করতে পারেননি মুশফিক।শুভর অশুভ শুরুটেস্ট ক্রিকেটে প্রথম বল হাতে নিয়ে নার্ভাস হওয়াটা খুবই স্বাভাবিক। সোহরাওয়ার্দী শুভ তো মানসিক প্রস্তুতি নেওয়ারও সময় পাননি। নার্ভাসনেস তাই ভালোই ঘিরে ধরেছিল বাঁহাতি স্পিনারকে। টেস্ট ক্রিকেটে প্রথম বলটি করলেন বেশ খানিকটা শর্ট। চার প্রাপ্যই ছিল, কিন্তু ব্রাফেটের পুল সরাসরি গেল মিড উইকেট ফিল্ডারের কাছে। রান হওয়ার কথা নয়, ওভার থ্রো থেকে তবু এল এক রান। পরের বল অফ স্টাম্পের বাইরে হাফভলি, এবার দারুণ টাইমিংয়ে মিডঅফ দিয়ে পাওয়েলের চার। যে জন দিবসে...দিবারাত্রির টেস্ট নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই, আগামী বছরই দেখা যেতে পারে দিন-রাতের টেস্ট। বিসিবি কি সেই মহড়াই দিতে চাইল? আলোর স্বল্পতা থাকলে টেস্টেও ফ্লাডলাইট জ্বালানোর অনুমতি দিয়ে রেখেছে আইসিসি। কিন্তু মিরপুরের ফ্লাডলাইট কাল যখন জ্বলে উঠল, চারপাশে তখন ঝকঝকে রোদ, ঘড়িতে বাজে মাত্র পৌনে চারটা! ৩টা ৫০ নাগাদ জ্বলে উঠল সবগুলো টাওয়ারের সব বাতি!নাসিরের উদ্যাপনসপ্তম ওয়ানডেতে এসে প্রথম উইকেট পেয়েছিলেন নাসির হোসেন। টেস্টে অতটা অপেক্ষা করতে হলো না, পেলেন দ্বিতীয় ম্যাচেই। সেদিনও ছিল ২ উইকেট, কালও তাই। তরুণ অলরাউন্ডার মিল রাখলেন আরেকটা ব্যাপারেও—উদ্যাপন। চট্টগ্রামের ওয়ানডেতে অফ স্পিনারের স্বপ্নের ডেলিভারিতে পাওয়েলকে বোল্ড করার পরই ‘ডব্লুডব্লুই—ডিএক্স চপ’-এর মতো ভঙ্গি করেছিলেন নাসির। কাল নতুন বলে চন্দরপলকে আউট করার পরও দেখা গেল সেই উদ্যাপন। দুবারই ডেলিভারি দুটি ছিল যেমন দারুণ, তেমনি ভীষণ দৃষ্টিকটু ছিল ওই কুৎসিত ভঙ্গির উদ্যাপন।‘সুপার কুল’ স্যামুয়েলসশেষ বিকেলে চেপে ধরেছে বাংলাদেশের স্পিনাররা। শেষ ওভারটি করতে এলেন অভিষিক্ত শুভ, আরেকটি উইকেটের প্রত্যাশা সবার মাঝে। কিন্তু প্রথম বলেই চার মারলেন স্যামুয়েলস, পরের চারটি বল খেলতেও কোনো সমস্যা হলো না। দিনের শেষ বলটি ফুল লেংথ, দারুণ কভার ড্রাইভে চার মেরে ব্যাট বগলদাবা করে হাঁটা নিলেন স্যামুয়েলস। আরিফুল ইসলাম