টুকরো টুকরো ছবি
শুরুর রুবেলক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে (২০০৯ সালে গ্রেনেডায়) বাংলাদেশের প্রথম ওভারটি করেছিলেন, এরপর কালই দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারটি করলেন রুবেল হোসেন। নতুন বলের চেয়ে খানিকটা পুরোনো বলে রুবেলের বেশি কার্যকারিতাই এর মূল কারণ। এ কারণেই ২১ ইনিংসে ৬ বারই চার নম্বরে বোলিংয়ে আনা হয়েছে রুবেলকে, এমনকি পাঁচ নম্বরেও আনা হয়েছে দুবার!লেগ স্পিনার রকিবুলচট্টগ্রাম টেস্টের বৃষ্টিতে ভেসে যাওয়া দুই দিনের দ্বিতীয় দিনে, ইনডোরে অনেকক্ষণ বোলিং করেছিলেন মুশফিকুর রহিম ও রকিবুল হাসান। সেই অনুশীলনটা কাল কাজে লাগালেন মুশফিক, চা-বিরতির মিনিট বিশেক আগে রকিবুলকে বোলিংয়ে এনে। টেস্টে অবশ্য কালকের আগেও তিনবার বোলিং করেছেন রকিবুল। উইকেটও আছে একটি, যে-সে উইকেট নয়, ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। আগের তিনবারই করেছিলেন মাত্র এক ওভার করে, কাল করলেন ৪ ওভার। সত্যি বলতে দিনের সেরা ডেলিভারিটিও বেরিয়েছে তাঁর হাত থেকেই। ড্রিফট, টার্ন, বাউন্স—কী ছিল না ৪২তম ওভারের দ্বিতীয় বলটিতে! স্পিনে শুরুপ্রথম দিন শেষ বিকেলে নতুন বলে চন্দরপলকে আউট করেছিলেন বলেই কিনা, কাল রুবেলের সঙ্গে বাংলাদেশের বোলিং উদ্বোধন করানো হলো নাসির হোসেনকে দিয়ে। ৭১ টেস্টে এই নিয়ে ৬ বার বাংলাদেশের ইনিংস শুরু করলেন কোনো স্পিনার। শুরু হয়েছিল এনামুল হককে দিয়ে, ২০০১ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে। পরের ৯ বছর আর স্পিনে শুরু করেনি বাংলাদেশ। গত দেড় বছরেই আবার ৫ বার এমন হয়েছে। দুবার নতুন বলে শুরু করেছেন আবদুর রাজ্জাক, একবার করে সাকিব, ইলিয়াস সানি ও নাসির।অকার্যকর শাহাদাতম্যাচের প্রথম দিন ১৬ ওভার বোলিং করেছিলেন শাহাদাত হোসেন, সামান্যতম প্রভাবও ফেলতে পারেননি। দ্বিতীয় দিনে বাংলাদেশ ৩৬ ওভার বোলিং করলেও শাহাদাতকে তাই দেওয়া হয়নি এক ওভারও। কাল আক্রমণেই আনা হলো ২৯তম ওভারে। প্রথম ইনিংসে শাহাদাতের শেষ ওভার আর দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারের মাঝে বাংলাদেশ বোলিং করেছে ৬৮.৪ ওভার!দ্রুততম রানআউট!ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই ইতিহাসের অংশ হয়ে গেলেন ক্রেইগ ব্রাফেট। তবে যেভাবে হলেন, এমনটা নিশ্চয়ই চাননি বার্বাডিয়ান ওপেনার! টেস্ট ক্রিকেটের শুরুর দিকের অনেক পরিসংখ্যান নিশ্চিত জানা মুশকিল। তবে যতটুকু তথ্য-পরিসংখ্যান পাওয়া যায়, তাতে ইনিংস শুরুর পর দ্রুততম রানআউট হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি গড়ে ফেলেছেন ব্রাফেট। রানআউট হয়েছেন ইনিংসের দ্বিতীয় বলে। ১৮৮৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে কেপটাউনে দক্ষিণ আফ্রিকান ওপেনার আলবার্ট রোজ-ইনস রানআউট হয়েছিলেন কোনো বল না খেলেই। উইকেটে ছিলেন মাত্র ১ মিনিট, তবে সেটি ইনিংসের কততম বলে, সেই রেকর্ড নেই। ম্যাচে দ্রুততম রানআউটের রেকর্ড অংশুমান গায়কোয়াড়ের, ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিনিদাদ টেস্টে রানআউট হয়েছিলেন ম্যাচ শুরুর ৩ বল পরই!অনুপস্থিত মিস্টার এক্সট্রাআরেকটু বড় হতে পারত বাংলাদেশের প্রথম ইনিংসটা। কিন্তু অতিরিক্ত দেওয়ার ক্ষেত্রে বরাবরই উদার ওয়েস্ট ইন্ডিজ কাল যে ভীষণ কিপটে হয়ে গেল! একটিও অতিরিক্ত রান পায়নি বাংলাদেশ, টেস্টে এই প্রথম বাংলাদেশের ইনিংসে “মিস্টার এক্সট্রার” কোনো অবদান নেই। পূর্ণ টেস্ট ইনিংসে কোনো অতিরিক্ত না দেওয়ার উদাহরণ আছে ২৩টি, এর মধ্যে ১৩ বারই প্রতিপক্ষকে এমন হতাশ করেছে ইংল্যান্ড! আর অতিরিক্ত রান ছাড়া সবচেয়ে বড় টেস্ট ইনিংসটি পাকিস্তানের, ১৯৫৫ সালে ভারতের বিপক্ষে লাহোরে।ব্রাফেটের ‘হ্যাটট্রিক’ক্যারিয়ারের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৫, দ্বিতীয় ইনিংসে ০। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৩, দ্বিতীয় ইনিংসে আবার ০। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫০, দ্বিতীয় ইনিংসে কাল আউট ০ রানে। যেভাবে চলছে, এরপর হয়তো আর দ্বিতীয় ইনিংসে ব্যাটই করতে চাইবেন না ব্রাফেট!পাশাপাশি দুজন১৮তম ওভারে ড্যারেন ব্রাভো যখন নামলেন, কার্ক এডওয়ার্ডসের রান ২০। ৪৩ ওভার শেষে দুজনই ৫৯ রান নিয়ে চা-বিরতিতে গেলেন। চা-বিরতির পরও দুজন এগোলেন পাশাপাশি, ৪৪ ওভার শেষে ওই ৫৯, ৪৫ ওভার শেষে দুজনই ৬০, ৪৬ ওভার শেষে ৬১। ৪৭তম ওভারে একটি চারে এগিয়ে গেলেন ব্রাভো, ৫৩তম ওভারে আরেকটি চারে ব্রাভোকে (৭১) ছাড়িয়ে গেলেন এডওয়ার্ডস (৭৪)। ৬১ ওভার শেষে আবার সমান্তরালে দুজন—৮০। মজাটা শেষ করে দিয়ে ৮৬ রানে আউট এডওয়ার্ডস। ক্রীড়া প্রতিবেদক