টুকরো টুকরো ছবি
হঠাৎ বোধোদয়দিনের শুরুতে কিছুক্ষণ সাবধানে খেলে মার শুরু করবেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানরা—এমন ভাবাই স্বাভাবিক ছিল। দিনের একাদশ ওভারে নাইট ওয়াচম্যান রোচ মারতে গিয়েই আউট। তবে দিনের প্রথম ২৭ ওভারে চার মাত্র তিনটি! এর একটি ছিল আবার বাই। লাঞ্চের দুই ওভার আগে হঠাৎ যেন চন্দরপলের মনে হলো, সময় বয়ে যাচ্ছে, নাঈমের এক ওভারেই মারলেন তিনটি চার!শাহরিয়ারের হাজারপ্রয়োজন ছিল ১৭। কাল ইনিংসের দ্বাদশ ওভারে দেবেন্দ্র বিশুকে স্কয়ার কাটে চার মেরে মাইলফলকটি ছুঁয়ে ফেললেন শাহরিয়ার নাফীস। দশম বাংলাদেশি ছুঁলেন টেস্ট ক্রিকেটে হাজার রানের মাইলফলক। কিন্তু স্মরণীয় করে রাখতে পারলেন না মাইলফলক ছোঁয়ার ইনিংসটাকে। ১ রান পরই আউট ড্যারেন স্যামির দারুণ ফিরতি ক্যাচে।নতুন আবিষ্কারনতুন বলে বোলিং করানোর নতুন এক বোলার পেয়ে গেছেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে দ্বিতীয় নতুন বলে বোলিং শুরু করার পর দ্বিতীয় ইনিংসেও বোলিং শুরু করেছিলেন। কাল দ্বিতীয় নতুন বলেও বোলিং করলেন নাসির হোসেন। প্রথম ইনিংসে ক্যারিয়ারে প্রথমবার নতুন বল হাতে নিয়ে প্রথম ডেলিভারিতেই আউট করেছিলেন শিবনারায়ণ চন্দরপলকে। কালও পুনরাবৃত্তি হয়েই যাচ্ছিল, তবে চন্দরপলের বিপক্ষে এলবিডব্লুর সেই আবেদনে সাড়া দেননি আম্পায়ার।উচ্চলম্ফটেস্ট ব্যাটিং গড় ৫০ ছুঁইছুঁই, বাংলাদেশের বিপক্ষে গড় ৫০-এর বেশি। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, কালকের আগে বাংলাদেশের মাটিতে চন্দরপলের টেস্ট গড় ছিল ২৬! পাঁচ ইনিংসে ফিফটি ছিল না একটিও। কাল অপরাজিত ৫৯ গড়টা নিয়ে গেল ৪১.২৫-এ।১৯৫প্রথম টেস্ট সেঞ্চুরিটা অনেক দূর টেনে নেওয়ার তৃপ্তি থাকবে, তবে ৫ রানের জন্য ডাবল সেঞ্চুরি না পাওয়ার যন্ত্রণাটাও কম হবে না ব্রাভোর। ১৯৫ রানে আউট হওয়ার ঘটনা টেস্ট ক্রিকেট প্রথম দেখেছে ১৯৪৮ সালে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে ইনিংসটি খেলেছিলেন ইংলিশ ওপেনার সিরিল ওয়াশব্রুক। উদ্বোধনী জুটিতে লেন হাটনের সঙ্গে গড়েছিলেন ৩৬৯ রানের জুটি। ওয়াশব্রুকের পর আর ব্রাভোর আগে ওই স্কোরে আউট হয়েছেন আর মাত্র চারজন, চারজনই গত নয় বছরে। ২০০২ সালে মাইকেল ভন, ২০০৩ সালে বীরেন্দর শেবাগ, ২০০৭ সালে মাহেলা জয়াবর্ধনে, আর গত অ্যাশেজে মাইক হাসি। এর মধ্যে একমাত্র ব্রাভোর ১৯৫-ই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।দুই বছর পরপ্রথম ইনিংসে এ বছর নিজেদের দলীয় সর্বোচ্চ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ছাড়িয়ে গেল সেটিকেও। ২০০৯ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টের পর এই প্রথম দুই ইনিংসেই ৩০০ ছুঁতে পারল ওয়েস্ট ইন্ডিজ। মাঝে পেরিয়ে গেছে ১২ টেস্ট, বদলে গেছে অনেক কিছুই। পার্থে অধিনায়ক ছিলেন ক্রিস গেইল, ওই ম্যাচের একাদশের একমাত্র কেমার রোচই খেলছেন এখানে। পার্থের দুই ইনিংস ছিল ৩১২ ও ৩২৩। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন গেইল, দ্বিতীয় ইনিংসে দুই অঙ্ক ছুঁয়েছিলেন একজন ছাড়া সবাই। তবে ম্যাচটি হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ, এবার?মাঠে সানিনা খেলেও এই ম্যাচের সবচেয়ে আলোচিত চরিত্র তিনি, না থেকেও যেন আছেন ম্যাচে। অভিষেক টেস্টে ৭ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হলেন, কিন্তু পরের টেস্টেই নেই অসুস্থতার কারণে। সেই অসুস্থতা নিয়েও শোনা যাচ্ছে অনেক কথা। সে যা-ই হোক, ইলিয়াস সানিকে কাল আবার দেখা গেল মাঠে। অবশ্যই ম্যাচে নয়, লাঞ্চের সময় স্পট বোলিং অনুশীলন করলেন কোচ স্টুয়ার্ট ল ও বোলিং কোচ শেন জার্গেনসেনকে নিয়ে।চতুর্থ ইনিংসের তামিমটেস্টে কাল দশম ফিফটি পেলেন তামিম ইকবাল, সেটা আজ পঞ্চম সেঞ্চুরিও হয়ে যেতে পারে। কালকের আগে চতুর্থ ইনিংসে তামিমের ফিফটি ছিল একটিই—ভারতের বিপক্ষে ১২২ বলে ৫২। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি বলও (১৪৯) খেললেন কাল। টেস্ট ক্যারিয়ারে এর চেয়ে বেশি বল খেলেছেন মাত্র দুবার। প্রথম দুটি টেস্ট সেঞ্চুরির সময়। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে ২৪৩ বলে করেছিলেন ১২৮, গত বছর ভারতের বিপক্ষে মিরপুরেই ১৮৩ বলে ১৫১।শোকদীর্ঘদিন ক্যানসারে ভুগে পরশু রাতে পৃথিবীর মায়া কাটিয়েছেন আবদুর রাজ্জাকের মা নিগার সুলতানা। সতীর্থের প্রতি সমবেদনা জানাতে কাল কালো আর্মব্যান্ড পরে নেমেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।