টুকরো টুকরো ছবি
তামিম আবারবল দুটি বেশি খেললেন, রান করলেন ৩ কম। পার্থক্য থাকল আউটের ধরনেও। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৮১ রানে অপরাজিত ছিলেন তামিম ইকবাল। পরদিন দিনের তৃতীয় ওভারের চতুর্থ বলেই আউট হয়েছিলেন ৮৬ রানে। এবার দিন শুরু করলেন ৮২ রানে, দিনের তৃতীয় ওভারের শেষ বলে আউট ৮৩ রানে। সেবার বোল্ড হয়েছিলেন টিম ব্রেসনানের দুর্দান্ত এক ডেলিভারিতে। এবার উইকেট উপহার দিলেন দেবেন্দ্র বিশুকে।সোবার্সের পাশে সাকিবপ্রথম ইনিংসে করেছিলেন ৭৩, কাল ৫৫। এই নিয়ে দুবার টেস্টের দুই ইনিংসেই ফিফটি করলেন সাকিব আল হাসান। এর আগে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি পাওয়ার ম্যাচটিতে অপর ইনিংসে করেছিলেন ৮৭, গত বছর হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথম ইনিংসে ৫ উইকেটও পেয়েছেন সাকিব। একই টেস্টে ফিফটি ও ৫ উইকেট সাকিব ছাড়া বাংলাদেশের আর কারও নেই। দুই ফিফটির সঙ্গে ৫ উইকেট—স্বাভাবিকভাবেই বাংলাদেশে সাকিব প্রথম ও একমাত্র! টেস্ট ইতিহাসেই এই কীর্তি আছে আর মাত্র ১২ জনের—অব্রে ফকনার, ভিনু মানকড়, পলি উমড়িগড়, গ্যারি সোবার্স, রুসি সুর্তি, বেভ কংডন, মুশতাক মোহাম্মদ, ইয়ান বোথাম, ওয়াসিম আকরাম, কার্ল হুপার, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টোরি।মুশফিকের সেরাচট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তাঁকে দুহাত ভরে দেয়। কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুশফিকুর রহিমের পারফরম্যান্স আবার ছিল উল্টো। এই টেস্টের আগে ৫ টেস্টের ৯ ইনিংসে ফিফটি ছিল একটি (৬১)। এই টেস্টের প্রথম ইনিংসে তো ‘উপহার’ পেলেন ক্যারিয়ারের প্রথম ‘গোল্ডেন ডাক’। অবশেষে দ্বিতীয় ইনিংসে কিছুটা সফল হলেন, করলেন এই মাঠের ক্যারিয়ার সেরা ৬৯।স্যামির ফিফটিচট্টগ্রামে পেয়েছিলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি, কাল ড্যারেন স্যামি পেলেন আরেকটি ফিফটি। সাকিব আল হাসানের ‘উপহারে’ টেস্ট উইকেটের ফিফটি হয়েছে উইন্ডিজ অধিনায়কের। দলে জায়গা পাওয়ার যোগ্যতা আছে কি না, এই নিয়ে প্রশ্ন ওঠে নিয়মিতই। তবে ১৮ টেস্টে ৫০ উইকেট, চারবার ইনিংসে ৫ উইকেট, বোলিং গড় তিরিশের নিচে (২৯.২০)—বোলিং যতই নির্বিষ মনে হোক, স্যামির পরিসংখ্যান কিন্তু অতটা মন্দ নয়!তিন যুগ পরক্যারিয়ারে প্রথম ৫ উইকেট পেলেন দেবেন্দ্র বিশু, প্রথম ইনিংসে পেয়েছিলেন তিনটি। দুই ইনিংস মিলিয়ে ১৫২ রানে ৮ উইকেট। ৩৬ বছর পর দেশের বাইরে ম্যাচে ৮ উইকেট পেলেন কোনো ক্যারিবিয়ান স্পিনার। সর্বশেষ পেয়েছিলেন ৩০০ উইকেট নেওয়া প্রথম স্পিনার ল্যান্স গিবস, ১৯৭৫ সালে মুম্বাইয়ে পেয়েছিলেন ১৪৩ রানে ৯ উইকেট।২০১১-১২২০১১ সাল দেখে ফেলেছে ইতিহাসের ২০১১ নম্বর টেস্ট। গত সপ্তাহের পাকিস্তান-শ্রীলঙ্কার দুবাই টেস্ট ছিল ২০১১ নম্বর টেস্ট। সাল তো মিলল, ঢাকা টেস্টকে মেলাতে পারেন মৌসুমের সঙ্গে। এই টেস্ট ছিল ইতিহাসের ২০১২ নম্বর টেস্ট, ২০১১-১২ ক্রিকেট মৌসুম দেখল ২০১২ নম্বর টেস্ট। কবে আবার এমন কিছু মিলবে কে জানে। আপনি অন্তত এক জীবনে দেখতে পারবেন না, নিশ্চিত থাকতে পারেন! আরিফুল ইসলাম