টুকরো টুকরো ছবি
এবার অনুজ্জ্বল সানিঅভিষেকে ম্যাচসেরার পর দ্বিতীয় টেস্টে রহস্যময় বাইরে থাকা। ইলিয়াস সানি কাল আবার মাঠে নামলেন জাতীয় দলের হয়ে। ওয়ানডে অভিষেক হলো বাংলাদেশের ১০১তম ক্রিকেটার হিসেবে। টেস্টে তাঁর দ্বিতীয় বলেই বাউন্ডারি হয়েছিল, ওয়ানডেতেও তা-ই। টেস্টে ২৩ ওভার বোলিং করেও কোনো মেডেন পাননি, ওয়ানডেতেও ভালোই মার খেলেন (৭ ওভারে ৪৬)। তবে টেস্টে যেখানে ছয় উইকেট পেয়েছিলেন, ওয়ানডেতে জুটল শুধু একটি।উইকেটের দেখাওয়ানডে ক্যারিয়ারের দীর্ঘতম উইকেট-খরা উঁকি দিতে শুরু করেছিল। শেষ পর্যন্ত সেটা আর হতে দেননি আবদুর রাজ্জাক। ইউনুস খানকে এলবিডব্লু করে কাল তিন ওয়ানডে পর আবার উইকেটের স্বাদ পেলেন বাংলাদেশের সফলতম ওয়ানডে বোলার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দুই ম্যাচ ও পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ছিলেন উইকেটশূন্য। এর চেয়ে দীর্ঘ উইকেট-খরা রাজ্জাকের একবারই হয়েছে। ২০১০ সালে ঢাকায় ত্রিদেশীয় টুর্নামেন্টে উইকেটশূন্য ছিলেন পাঁচ ম্যাচ!শুরুতে বাঁধপাকিস্তান শেষ পর্যন্ত আড়াই শ ছাড়ালেও বাংলাদেশের বোলারদের শুরুটা হয়েছিল দারুণ। পাকিস্তানি ব্যাটসম্যানদের ভালোভাবেই ক্রিজে বেঁধে রাখতে পেরেছিলেন শফিউল-রুবেল। প্রথম সিঙ্গেল আসে ইনিংসের পঞ্চম ওভারে, প্রথম ১০ ওভারে সিঙ্গেল ছিল মাত্র ছয়টি। তবে দারুণ লাইন-লেংথের সঙ্গে কিছু বাজে বলও হয়েছে। প্রথম ২৫ ওভারেই যেমন ওয়াইড থেকে আসে ১৩ রান।মিসবাহকে ধোঁকাপরিস্থিতি যেমনই হোক, শুরুতে একটু সময় নিয়ে খেলাই মিসবাহর ব্যাটিংয়ের ধরণ। কালও তেমনই খেলছিলেন, প্রথম ৩৮ বলেও কোনো চার নেই। ব্যাটিং পাওয়ার প্লে শুরু হওয়ার পর বোধ হয় ভাবলেন, একটু চালানো দরকার। শফিউলের হাফভলিকে উড়িয়ে দিলেন মিডঅনের ওপর দিয়ে। ফিল্ডার নেই, নিশ্চিত চার। মিসবাহও রান নেওয়ার জন্য না দৌড়ে হাঁটছিলেন। কিন্তু মাটিতে পড়েই বলের গতি গেল কমে, মিসবাহ পেলেন মাত্র ১ রান! শেষপর্যন্ত প্রথম বাউন্ডারি ৪৪তম বলে। শফিউল আফ্রিদিআফ্রিদির উদ্যাপন নিয়ে আলোচনা হয়েছে এবং হচ্ছে অনেক। ‘সবাই এই উদ্যাপন দেখতে দেখতে বিরক্ত’—বিশ্বকাপের সময় এটা বলেই চরম সমালোচনার মধ্যেও পড়েছিলেন ইয়ান চ্যাপেল। যা-ই হোক, আফ্রিদির এই উদ্যাপনের মাঝে থাকে এক ধরনের গর্ব। প্রতিপক্ষের এটা ভালো লাগার কথা নয়। অনেকের লাগেও না। কালই যেমন একটা জবাব দিয়ে দিলেন শফিউল। আফ্রিদিকে আউট করার পর গ্যালারির দিকে তাকিয়ে দুই হাত দুদিকে উঁচিয়ে আফ্রিদিকে দেখিয়ে দিলেন ‘আফ্রিদি উদ্যাপন!’চার স্লিপ!ওয়ানডেতে তিনটি স্লিপই বিরল দৃশ্য। বেশির ভাগ সময়ই শুরুতে দুটি স্লিপ থাকে, একটু পর দেখা যায় একটি বা দুটিই উধাও। কিন্তু কাল প্রথম স্পেলে উমর গুলের দুর্দান্ত বোলিং আর বাংলাদেশের ব্যাটসম্যানদের নড়বড়ে ব্যাটিং মিলিয়ে দুটি স্লিপ থাকল অনেকটা সময়। দশম ওভারে মুশফিকুর রহিম আউট হওয়ার পর নাসির যখন নামলেন, পাকিস্তানের স্লিপ অঞ্চল তখন মোটামুটি একটা ছাতা, চারটি স্লিপ!আকমলের ভূতক্যাচ মিস যে কারও হতে পারে। কিন্তু পাকিস্তানের উইকেটকিপার সরফরাজ আহমেদ কাল নাসির হোসেনের যে ক্যাচটি ছাড়লেন, সেটার একমাত্র ব্যাখ্যা হতে পারে কামরান আকমলের ভূত ভর করা। বাংলাদেশ ইনিংসের ১৬তম ওভারে রাউন্ড দ্য উইকেটে করা সোহেল তানভিরের বলটি নাসিরের ব্যাট ছুঁয়ে এসেছিল একদম সরফরাজের সোজা, বুক সমান উচ্চতায়। এ ধরনের ক্যাচকে বোঝাতেই অনেক সময় বলা হয়, ‘চোখ বন্ধ করে ধরা যায়।’ অথচ বলটি সরফরাজের গ্লাভসে লাগার পর পায়ে গড়িয়ে পড়ল মাটিতে!হলো নাষষ্ঠ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দুই হাজার রান ছুঁতে ১৪ রান প্রয়োজন ছিল মুশফিকুর রহিমের। বাংলাদেশ অধিনায়ক আউট হলেন ১ রান করেই। সাকিবের হাতছানি ছিল আরও বড় কিছুর। ৪৩ রান করতে পারলে মোহাম্মদ আশরাফুলকে (৩৩৯৭) পেছনে ফেলে হয়ে যেতেন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী। সাকিব আউট হলেন ৩৪ রানে। আরিফুল ইসলাম