টুকরো টুকরো ছবি
ঘরহারা দুর্ভাগাকাল মাঠে নেমেই এমন এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হয়ে গেছেন আজহার আলী, যেটিতে তাঁর নিজের কোনো দায় নেই। গত বছর ইংল্যান্ডে অভিষেক, এটি তাঁর ১৭তম টেস্ট। সবগুলো টেস্টই তাঁকে খেলতে হয়েছে দেশের বাইরে। অভিষেক থেকে দেশের বাইরে টানা সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড এটিই। কালকের আগে এই রেকর্ডে আজহারের সঙ্গী ছিলেন উমর আকমল। ছোট আকমল এখন টেস্ট দলে নেই, তবে ঠিকই পাশে পেয়েছেন আরেক স্বদেশিকে। অভিষেক থেকে দেশের বাইরে এটি টানা ১৬তম টেস্ট সাঈদ আজমলের!‘প্রথম’ হাফিজতামিম ইকবাল সব সময়ই শুরুতে স্ট্রাইক নেন। মিসবাহ টস জিতে ফিল্ডিং নেওয়ার পরই তাই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল প্রথম ওভার বোলিংয়ে একটা ইতিহাস হচ্ছেই। অনুমিতভাবেই প্রথম ওভার করলেন মোহাম্মদ হাফিজ। এই প্রথম টেস্ট ম্যাচের প্রথম ওভার করলেন কোনো পাকিস্তানি স্পিনার। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে এই অভিজ্ঞতা হয়েছে ১২ জন স্পিনারের, গত ১০০ বছরে মাত্র চারজনের! ইংল্যান্ডের ববি পিল ও টেড পিয়েট এবং অস্ট্রেলিয়ার জোয়ি পালমার চারবার টেস্টের প্রথম ওভার করেছেন। নতুন সঙ্গীচট্টগ্রামের দুই ছেলে কাল বাংলাদেশের ইনিস শুরু করলেন চট্টগ্রামে। টানা ৩২ ইনিংস পর ওপেনিংয়ে নতুন সঙ্গী পেলেন তামিম, ইমরুল কায়েসের জায়গায় নাজিমউদ্দিন। তামিম উদ্বোধনী সঙ্গী হিসেবে পেয়েছিলেন আর একজনকেই, ১০ বার ইনিংস শুরু করেছেন জুনায়েদ সিদ্দিকের সঙ্গে। নাজিমকে দিয়ে কাল সাড়ে চার বছর পর বাংলাদেশের উদ্বোধনী জুটিতে দেখা গেল একজন ডানহাতি ব্যাটসম্যানকে। এর আগে বাংলাদেশের সর্বশেষ ডানহাতি ওপেনার জাভেদ ওমর ২০০৭ সালের জুলাইয়ে ক্যান্ডি টেস্টে ইনিংস শুরু করেছিলেন শাহরিয়ার নাফিসের সঙ্গে।টেস্ট ক্যাপ তাঁর টেস্ট ক্যাপ পাওয়ার স্মৃতিটা এখনো তরতাজা। তিনিই আবার কাল টেস্ট ক্যাপ তুলে দিলেন আরেকজনের মাথায়। বাংলাদেশের ৫৫তম টেস্ট ক্রিকেটার মাহমুদউল্লাহর কাছ থেকে টেস্ট ক্যাপ পেলেন ৬৩তম টেস্ট ক্রিকেটার নাজিমউদ্দিন। মজার ব্যাপার হলো, ২০০৭ সালে দুজনের টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল একই ম্যাচে, কেনিয়ার বিপক্ষে। টেস্ট ক্যাপ বেশির ভাগ সময় দেওয়া হয় সাবেক ক্রিকেটার, অধিনায়ক, কোচ কিংবা ম্যানেজারের হাত দিয়ে। নাজিম বলতে পারেন, এই অভিজ্ঞতাটাই বা কজনের হয়, প্রায় সমবয়সী একজনের কাছ থেকে টেস্ট ক্যাপ নেওয়া!হঠাৎ নড়বড়েটেস্ট অভিষেকে পেটে প্রজাপতির নাচন নিশ্চয়ই ছিল, তবে নাজিমউদ্দিনের ব্যাটিংয়ে অন্তত সেটার প্রকাশ ছিল না। শুরু থেকেই সপ্রতিভ ছিলেন। বাউন্সারে ডাক করা, সুইং বুঝে বল ছেড়ে দেওয়া বা বাজে বলের প্রাপ্য সাজা দিয়েছেন দারুণ আত্মবিশ্বাসে। প্রথম ভুলটা করলেন ১৩০ মিনিট উইকেটে থাকার পর, উমর গুলের বল তাঁর ব্যাটের কানা ছুঁয়ে অল্পের জন্য ক্যাচ হলো না স্লিপে। এতেই মনোযোগ নড়ে গেল কি না, পরের বলে সেই স্লিপেই ক্যাচ দিলেন। যদিও সেটা পরিষ্কার ক্যাচ ছিল কি না, বোঝা যাচ্ছিল না বারবার টিভি রিপ্লে দেখেও। কিন্তু নাজিম মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ায় প্রশ্ন তোলারও অবকাশ থাকেনি।ঘাতক শেষ বলদুুই দলের অনেকেই নিশ্চয়ই আগের দিন ইন্দোরে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা দেখে থাকবেন। ভারতের অভিষিক্ত লেগ স্পিনার রাহুল শর্মা আন্তজাতিক ক্রিকেটে তাঁর প্রথম ৩ ওভারেই পেয়েছেন ৩ উইকেট, তিনটিই ওভারের শেষ বলে। এক বোলারের বলে বা টানা ওভারে না হলেও কালও অনেকটা এমনই হলো। সাকিব, নাজিম, মাহমুদউল্লাহ ও সানি—বাংলাদেশের টানা ৪ উইকেট পড়েছে ওভারের শেষ বলেই!জুটির কীর্তিদলের পারফরম্যান্সের মতো দারুণ স্থিতিশীল এখন পাকিস্তানের উদ্বোধনী জুটি। বলা যায় উল্টোটাও, উদ্বোধনী জুটির স্থিতিশীলতাই হয়তো পাকিস্তানের সাম্প্রতিক সাফল্যের অন্যতম কারণ। এই নিয়ে টানা ১১ টেস্টে ব্যাটিং উদ্বোধন করলেন মোহাম্মদ হাফিজ ও তৌফিক উমর জুটি। ১৯৮৭-৮৮ মৌসুমে রমিজ রাজা ও মুদাসসর নজর এবং ১৯৯৪-৯৫ মৌসুমে সাঈদ আনোয়ার ও আমির সোহেল টানা ১০ টেস্টে ইনিংস শুরু করেছিলেন। আনোয়ার-সোহেল জুটির আরেকটি রেকর্ড আবার কাল ছুঁয়েছে হাফিজ-তৌফিক জুটি। দুই জুটিরই এখন ৪টি করে সেঞ্চুরি পার্টনারশিপ। ওপেনিংয়ে ৪টি সেঞ্চুরি আছে পাকিস্তানের আর একটি জুটিরই—মাজিদ খান ও সাদিক মোহাম্মদ। আরিফুল ইসলাম, চট্টগ্রাম থেকে